হায়দরাবাদ: আইপিএল শেষ হয়ে গিয়েছে প্রায় বেশ কিছুদিন হল। তবে এই আইপিএলের রেশ এখনও চলছে হায়দরাবাদের মেদচাল এলাকায়। আইপিএলের বেটিংয়ে টাকা লাগিয়ে সেই টাকা খুইয়েছে অনেকদিন আগেই। কিন্তু তাতেও হুশ না ফেরায় পুনরায় আইপিএলের বেটিংয়ের জন্য টাকা লাগাতে চায় হায়দরাবাদের মেদচালের যুবক। কিন্তু সেই কাছে মা ও বোন বাধা দিলে তাদেরকে খুন করে ওই যুবক। খাবারের সঙ্গে বিষ মিশিয়ে এই খুনের ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
সাইনাথ রেড্ডি নামে এই যুবক মা ও বোনকে খুন করার পর সেই মৃত্যুকে স্বাভাবিকভাবে চালানোর চেষ্টা করে আত্মীয়-স্বজনের সামনে নিয়মমাফিক মা ও বোনের শ্রদ্ধানুষ্ঠান সম্পন্ন করে। কিন্তু আত্মীয়-স্বজনের সন্দেহ হওয়ায় তারা চেপে ধরে ওই যুবককে এবং আত্মীয়-স্বজনের চাপের কাছে নতি স্বীকার করে মা ও বোনকে খুন করার কথা স্বীকার করে সাইনাথ। তারপর আত্মীয়-স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে এবং পুলিশের কাছেও খুন করার কথা স্বীকার করেছে সে।
জানা গিয়েছে, সাইনাথের বাবা প্রভাকর রেড্ডি মৃত্যুর পর ইন্সুরেন্স এবং অফিস থেকে বেশ কিছু টাকা পেয়েছিলেন সাইনাথের মা সুনিতা রেড্ডি। সেই টাকা এবং সঞ্চিত কিছু গয়নার থেকে বেশ কিছু গয়না বিক্রি করে আইপিএলের বেটিং চক্রে লাগিয়েছিল সাইনাথ। তাতে লাভ কিছুই হয়নি। উল্টো লোকসান হয়েছে অনেক। সে কথা জানতে পেরে মা ও বোন যখন তাকে বাধা দেয়, তখন সে প্রতিবাদ না জানিয়ে মনে মনে খুনের ছক কষে এবং একদিন অফিসে যাওয়ার আগে খাবারে বিষ মিশিয়ে সে অফিসে চলে যায়। তারপর তার মা ও বোন অসুস্থ হওয়ার খবর পায় সে। কিন্তু বাড়ি ফিরে এসেও তাদেরকে হাসপাতালে না নিয়ে গিয়ে অজ্ঞান হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল সে। পরবর্তীকালে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সাইনাথের মা ও বোনকে মৃত বলে ঘোষণা করে। তারপর যুবকরা নিয়মমাফিক শ্রাদ্ধানুষ্ঠান করে। কিন্তু আত্মীয়-স্বজনের কোথাও গিয়ে সন্দেহ লাগে। তাই তারা সাইনাথকে চেপে ধরে এবং চাপের মুখে পড়ে সত্যি স্বীকার করে সে। পরবর্তী সময়ে গতকাল, রবিবার পুলিশ গ্রেফতার করেছে টাকে। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে সে। পুলিশের তরফ থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…