রাজ্য

অধিকার আদায় করে নিতে হবে মতুয়াদের, রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মতুয়া নেতা শান্তনুর

সে কংগ্রেস হোক, কিংবা বামফ্রন্ট, তৃণমূল হোক কিংবা বিজেপি। কেউই নিজের কথা রাখেনি। কেউ রাখেনি প্রতিশ্রুতি। মতুয়াদের দেওয়া হয়নি নাগরিকত্ব। আজ সেই দাবিতেই নিজের ক্ষোভ উগরে দিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

এইদিন ঠাকুরবাড়িতে মতুয়াদের সম্মেলনে বর্ণবাদের নামে রাজনৈতিক দলের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে বিজেপি নেতাকে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে প্রায় তিন কোটি মতুয়া ধর্মের মানুষ থাকেন। কিন্তু মতুয়া ধর্মের মানুষদের উপেক্ষা করা হয় বলে প্রশ্ন তোলেন তিনি। উপস্থিত সমস্ত মতুয়া ভক্ত দের সামনে তিনি বলেন,”কোন সরকারের থেকে জবাব চাইবেন? বলুন। কেউ ই আপনাদের জবাব দেবেনা। সরকার আসবে। সরকার যাবে। এইভাবে কতদিন বিভাজিত করে রাখা হবে মতুয়াদের?” এখানেই থামেননি বিজেপি সাংসদ। মতুয়াদের এক হয়ে নিজেদের অধিকার বুঝে নিতে বলেছেন তিনি।

এইদিন শান্তনুবাবু বলেন,পূর্ব পাকিস্তান তৈরির আগে থেকে ভারতে আছেন মতুয়ারা। ভারতীয় হিসেবে থাকতে চান তারা। দেশ ভাগের সময় দুই ব্যক্তির সিদ্ধান্তের নীচে চাপা পড়েছিলেন তারা। কেউ তাদের মত নেয়নি। পূর্ব পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে এই দেশে তারপর আসেন মতুয়ারা। এসে বঞ্চিত হন। এইদিন নেতা জানান যে মতুয়াদের অধিকার নিয়ে লড়তেই এই ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ হয়ে মতুয়াদের সমস্যা মেটাবেন তিনি। বাস্তবে পার্লামেন্ট থেকে আইন পাশ হলেও। সেই আইন লাগু করা হয়নি। সেই বিষয়েই এই দিন চটেছেন মতুয়াদের প্রতিনিধি সাংসদ শান্তনু ঠাকুর।

এইদিন কোনও রাজনৈতিক দলের নাম না করেই শান্তনু বাক্যবাণ ছোঁড়েন বর্ণবাদের বিরুদ্ধে। ক্ষোভের সাথে এইদিন তিনি বলেন,”বর্ণবাদকে মেনে চলার জন্যই তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ” মতুয়াদের তিনি নিজের মতো করে ভাবতেও বলেছেন এইদিন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026