মুম্বই: ট্যালেন্ট যদি থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগে না। রানু মন্ডল অন্তত এমনটাই প্রমাণ দিয়েছিল। কিন্তু সেই ট্যালেন্ট ধরে রাখা খুব কঠিন। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে যতক্ষণ, আবার সোশ্যাল মিডিয়া থেকে মুছে যেতে বেশি সময় লাগে না। তবে এই সোশ্যাল মিডিয়ার হিড়িকে সহজেই মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। আর এমনই এক ঘটনা ঘটল ইন্ডিয়ান আইডলের প্লাটফর্মে। সম্প্রতি এক প্রতিযোগী ইন্ডিয়ান আইডলে অডিশন দিতে এসে অন্যতম বিচারক তথা বলিউডের আইটেম গার্ল নেহা কক্করের গলায় তাঁরই গান গেয়েছেন। আর এই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, প্রতিযোগীর নাম জেলি তামিনি। অরুণাচল প্রদেশের বাসিন্দা সে। মা স্বরসতীর বাস রয়েছে তার গলায়। আর সেই আশীর্বাদ সঙ্গে নিয়েই ইন্ডিয়ান আইডলের প্লাটফর্মে পৌঁছে গিয়েছেন জেলি। সেখানেই বিচারক বিশাল দাদলানি, হিমেশ রেশামিয়া ও নেহা কক্করের সামনে গান গায় এই যুবক। সব শেষে নেহা কক্করের গাওয়া ‘ও হামসফর’ গানটি অবিকল নেহার গলায় সাবলীলভাবে গেয়ে দেয় এই যুবক। কার্যত বিচারকমণ্ডলীর আসনে বসে থাকা তিন বিচারক হতবাক হয়ে যান। এমনকি বাকরুদ্ধ হয়ে যান নেহা কক্কর নিজেও। সকলেই প্রতিযোগীর ভূয়সী প্রশংসা করেছেন। তবে এই প্রতিযোগিতায় দলের পরবর্তী পর্যায়ে সুযোগ পেয়েছে কিনা তা এই ভিডিওতে দেখানো হয়নি। তবে সুযোগ পাক বা না পাক, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই প্রতিযোগীর প্রতিভার ভিডিও, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…