রাজ্য

প্রয়াত তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি, বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা

প্রয়াত মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি। বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। বার্ধক্যজনিত কারণে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলেন। তাই কিছুদিন আগেই কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে হঠাৎই আজ দুপুরে মৃত্যু হয় তার। সেই মুহূর্তে মেদিনীপুরের জনসভায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিধায়কের মৃত্যু সংবাদ শুনে তিনি সোজা চলে যান বিধায়কের বাড়িতে। সেখানে তিনি বিধায়কের পরিবার পরিজনের প্রতি সমবেদনা ব্যক্ত করেন। তার পরিবারকে সমস্ত রকমের সাহায্য দেওয়ার আশ্বাস দেন তিনি।

মেদনীপুরের তৃণমূল বিধায়ক হিসেবে বেশ খ্যাতি আছে মৃগেন মাইতির। তিনি মেদিনীপুর কেন্দ্রের দুবারের বিধায়ক ছিলেন। তিনি এক কালে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন থেকে রাজনীতিতে পদার্পণ করেছিলেন। ২০১১ সালে তৃণমূলের পক্ষে লড়াই করেন তিনি। সেখানেই নির্বাচনে জিতে তিনি বিধায়ক হন। এছাড়াও জেলা তৃণমূল সভাপতি হিসেবে তিনি কাজ করেছেন। মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন তিনি। তাছাড়া মেদিনীপুর পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত হন তিনি। এককথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ভরসাযোগ্য সহকর্মী ছিলেন মৃগেন মাইতি।

দীর্ঘদিন ধরেই মৃগেন মাইতি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি গত ১ লা ডিসেম্বর অসুস্থ হয়ে তা নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে রবিবার রাত থেকেই তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়। অবশেষে আজ দুপুরেই ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মৃগেন মাইতি।

আজকে কলেজ মাঠে জনসভা শুরু করার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃগেন মাইতির অসুস্থতার খবর জানিয়ে তার আরোগ্য কামনা করেছিলেন। অবশেষে তিনি খবর পান পৃথিবীতে আর নেই মৃগেন মাইতি। তিনি খবরটা জানতে পেরে সভাস্থল থেকে তড়িঘড়ি চলে যান সিপাই বাজারের বিধায়কের বাড়িতে। সেখানে তিনি গিয়ে তার স্ত্রী সুজাতা মাইতির সঙ্গে দেখা করেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “মৃগেনদা আর আমাদের মধ্যে নেই। তাঁর মরদেহ কলকাতা থেকে নিয়ে আসার জন্য ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ রাতে তার বাড়িতে মরদেহ পৌঁছাবে।”

Anirban Kundu

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026