নিউজ

বেলেঘাটা আইডিতে ভোগান্তির শিকার ব্রাজিল ফেরত যুবক, সারাদিন হন্যে হয়ে ঘুরলেন হাসপাতাল

এবার খোদ বেলেঘাটা আইডির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এক ব্রাজিল ফেরত যুবকের। অসমের ওই যুবক কর্মসূত্রে থাকেন ব্রাজিল। বিশ্বে এমন ভয়াবহ করোনার দাপট, যার ফলে তিনি সিদ্ধান্ত নেন দেশে ফিরবেন। এরপর গত ২০ মার্চ দমদম বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে থার্মাল ক্রিনিং করার পর তাঁকে নির্দেশ দেওয়া হয় বেলেঘাটা আইডিতে যাওয়ার জন্য। বেলেঘাটা আইডি হাসপাতালে গেলে তাকে রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। সেখানে উপস্থিত হলে ফের তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে যেতে বলা হয়।

অ্যাম্বুলেন্স করে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালের সামনে নামিয়ে গাড়িটি চলে গেলে শুরু হয় সমস্যা। ব্যাগ পত্তর দেখে হাসপাতাল কতৃপক্ষের সন্দেহ হয় ওই যুবক কোয়ারেন্টাইন থেকে পালিয়েছেন, কিন্তু সমস্ত কাগজপত্র দেখালেও হাসপাতাল কতৃপক্ষ কর্ণপাত করেনি। যার ফলে যুবক দারস্থ হন প্রিন্সিপালের কাছে। তারপর তাকে ঘুরে বেড়াতে হয় বিভিন্ন বিভাগে। রাজারহাট কোয়ারেন্টাইনে ফোন করলে সেখান থেকে যুবককে জানানো হয় তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। অবশেষে রাতে ভরতি নেওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে।

হাসপাতাল কতৃপক্ষের এমন কান্ডের জেরে স্বভাবতই ক্ষুব্ধ ওই যুবক। দায়িত্বশীল নাগরিকের মত নির্দেশ পালন করতে গিয়ে এমনভাবে নাজেহাল হওয়ার জেরে ওই যুবক বলেন, না আসলেই ভালো হতো। কিন্তু বেলেঘাটা আইডি হাসপাতালের এমন আচরন কেন, প্রশ্ন উঠেছে। যদি ওই যুবক করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হন তবে হাসপাতাল চত্বরে কোভিড-১৯ জীবাণুর সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026