নিউজ

করোনার থাবা বিশ্বজুড়ে, মৃতের সংখ্যা ১৯ হাজার ছুঁতে চলেছে

সারা বিশ্বে ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে কোভিড ১৯। দিন যত এগোচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে যত মানুষ মারা গিয়েছেন কোভিড ১৯-এ, তা শুনলে চমকে উঠতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী এ পর্যন্ত ১৮ হাজার ৯০৫ জনের মৃত্যু হয়েছে সারা বিশ্বে। যে হারে মৃত্যু মিছিল এগিয়ে চলেছে তাতে খুব শীঘ্রই তা ১৯ হাজার ছাড়িয়ে ২০-র দিকে এগোবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমেরিকা, ইতালি, স্পেন, জার্মানি সহ বিশ্বের উন্নত দেশগুলো কার্যত দিশেহারা অবস্থায়। চিন নিজেদের সামলে নিলেও, ইতালিতে মৃত্যু সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। গতকাল মঙ্গলবার ২৪ ঘন্টায় ইতালিতে মৃত্যু হয়েছে ৭৪৩ জনের। যার ফলে মোট মৃত্যু সংখ্যা ৬ হাজার ৮২০-তে এসে পৌঁছেছে। আক্রান্ত প্রায় ৭০ হাজার। তবে সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৩৬২ জন। মৃতের সংখ্যার যা অবশ্য অতি নগন্য।

ইতালির পর ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটি হল স্পেন। মৃত্য সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এখানকার নতুন সমস্যা মৃতদেহ সৎকার। মৃতদেহ সৎকারের কাজে যুক্ত সংস্থা পরিকাঠামোর অভাবের কথা জানিয়ে কোভিড ১৯ আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সৎকার করতে অস্বীকার করছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে জার্মানি ও আমেরিকাও। দুই দেশেই দ্রুত হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আমেরিকাতে ইতিমধ্যে ৬৩০ জনের মৃত্যু হয়েছে। জার্মানিতে মৃতের সংখ্যা ১৩০। ভারতে কোভিড ১৯-এর সংক্রমণ আটকাতে ২১ দিনের লকডাউন জারি করা হয়েছে। ইতিমধ্যে এখানে ১০ জনের মৃত্যু হয়েছে। আমেরিকা, জার্মানি, কানাডা, ভারত সহ বিভিন্ন আক্রান্ত দেশের সরকার সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরানোর পরামর্শ দিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026