ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সেভিংস স্কিমে বিনিয়োগ করে থাকলে বড় খবর, বন্ধ হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট

আপনিও যদি সরকার পরিচালিত ছোট সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগ করে থাকেন বা করতে চান তাহলে এই খবরটি আপনার জন্য কার্যকর হতে পারে। ২০২৩ সালের ৩১ মার্চ অর্থ মন্ত্রকের জারি করা একটি বিজ্ঞপ্তিতে সঞ্চয় প্রকল্পগুলিতে আধার আপডেট করার কথা বলা হয়েছিল। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana) বিনিয়োগকারীদের জন্য আধার এবং প্যান কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে।

২০১৫ সালে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেছিল। এই স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খোলা হয়। এই অ্যাকাউন্টে আপনি আপনার কন্যার জন্য একটি বড় ফান্ড তৈরি করতে পারেন। এখন উপরের যে কোনও প্রকল্পে বিনিয়োগ করতে আপনার অবশ্যই প্যান এবং আধার কার্ড থাকতে হবে। গত ৩১ মার্চ অর্থ মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে ৬ মাসের মধ্যে আধার এবং প্যান নম্বর সম্পর্কে তথ্য সরবরাহ করার জন্য নির্দেশ দিয়েছিল। বিজ্ঞপ্তির আগে উক্ত প্রকল্পগুলোতে প্যান বা আধার কার্ড ছাড়াই বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এখন তা পরিবর্তন করা হয়েছে।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছিলেন, সুকন্যা সমৃদ্ধির মতো পোস্ট অফিস প্রকল্পে অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে প্যান কার্ড বা ফর্ম নম্বর ৬০ জমা দিতে হবে। আপনি যদি সেই সময়ে কোনও কারণে প্যান কার্ড জমা দিতে না পারেন তবে নির্দিষ্ট পরিস্থিতিতে আপনি দুই মাসের মধ্যে এটি জমা দিতে পারেন। এই দুই মাসের সময়সীমা শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর।

একটি ছোট সঞ্চয় স্কিম অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:-

• অবশ্যই আধার নম্বর বা আধার এনরোলমেন্ট স্লিপ থাকতে হবে।

• এ ছাড়া একাউন্ট খোলার জন্য পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে।

• বিনিয়োগকারীরা যদি ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্যান কার্ড এবং আধার জমা না দেন তবে ২০২৩ সালের ১ অক্টোবর থেকে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026