ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

প্রতিদিন কামান হাজার হাজার টাকা, বাড়ির ছোটো জায়গা থেকেও শুরু করতে পারবেন ব্যবসা

ব্যবসা মানেই বড় জায়গা, বেশি খরচা এমনটা কিন্তু না। বাজারে একটু ভালো করে খোঁজ খবর করলেই জানতে পারবেন যে এমন অনেক Business Idea রয়েছে যা অনায়াসেই আপনি শুরু করতে পারবেন। এমন অনেক ব্যবসা রয়েছে যার প্রোডাক্ট চাহিদা থাকে বছরের প্রতিটা দিন। ফলে এই ধরণের ব্যবসা শুরু করলে লস হওয়ার সম্ভাবনা থাকে অনেক কম। উল্টে, আপনার কাছে ভালো পরিমাণ টাকা জমে যাওয়ার পর আরও বড় করে নিজের বিজনেস সাজিয়ে তুলতে পারবেন আরও সুন্দর করে।

আজ আপনাকে যে Business Idea সম্পর্কে আমরা বলতে চলেছি তার প্রোডাক্টের চাহিদা বাজারে খুব বেশি। এমনকি আপনার বাড়িতেও এই জিনিস রোজ কাজে লাগানো হয়। ফলে অনুমান করতেই পারছেন যে এর বাজার কতটা ভালো রয়েছে। নিশ্চই ভাবছেন কী এমন বস্তুর কথা বলছি যেটা আমার আপনার সবার বাড়িতেই রয়েছে। চলুন জেনে নেওয়া যাক।

আমরা বলছি রবার ব্যান্ড বা পাতিকথায় গাডার তৈরির ব্যবসার কথা। বাড়ির ছোট একটা জায়গা থেকে অনায়াসে কাজ শুরু করে দিতে পারেন। অন্তত একটা মেশিন আপনার লাগবেই। প্রাথমিক ভাবে ৫০ হাজার টাকার বিনিময়ে একটি মেশিন কিনে ব্যবসা শুরু করা যেতে পারে। বিভিন্ন সাইজের রবার ব্যান্ড তৈরি করা যাবে। আপনি যেরকম দামের মেশিন কিনবেন সেই অনুযায়ী তৈরি হবে রবার। বড় রবার ব্যান্ডের জন্য বেশি দামের মেশিন। মেশিনের সর্বোচ্চ দাম ৮৫ হাজার টাকা। যাদের পুঁজি বেশি তারা সব রকমের মেশিন কিনে বিভিন্ন আকারের গাডার তৈরি করে থাকেন।

রবার ব্যান্ড তৈরি করার জন্য দরকার PVC টিউব। বিভিন্ন রঙের PVC টিউব পাওয়া যায়। কিংবা আপনি নিজেও পছন্দের রঙে টিউব চুবিয়ে, রোদে শুকিয়ে বানিয়ে নিতে পারবেন। পরে শুকিয়ে যাওয়া এই PVC টিউব মেশিনের সাহায্যে সাইজ অনুযায়ী কেটে তৈরি করে ফেলতে পারবেন রবার ব্যান্ড।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026