Aadhaar Card বিনামূল্যে আপডেট করা যাবে, ১৪ জুন পর্যন্ত এই সুযোগ দিচ্ছে UIDAI

আজকের সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি হলো আধার কার্ড। সরকারি পরিচয় পত্র হওয়ায় এই কার্ড সব জায়গাতে আমাদের কাজে লাগে। তবে অনেক সময় দেখা যায়, কিছু কিছু পরিবর্তন করতে হয় আধার কার্ডের মূল ডিটেইলে। তখন আবার আমাদের আধার সেন্টারে দৌড়াদৌড়ি করতে হয়, আমার টাকা খরচ করতে হয়। কিন্তু, এবারে UIDAI, অর্থাৎ ভারতের আধার পরিচালনাকারী সংস্থা, এখন ব্যবহারকারীদের ১৪ জুন পর্যন্ত কোনো টাকা না দিয়েই আধার আপডেট করার সুযোগ দিচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে, আপনার যদি আপনার আধারে কোনো ধরনের তথ্য আপডেট করতে হয়, তাহলে এর জন্য আপনাকে এমনিতে ৫০ টাকা চার্জ দিতে হয়। কিন্তু UIDAI জানিয়েছে, আপনি কোনও চার্জ ছাড়াই ১৪ জুন পর্যন্ত আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন।

UIDAI- জানিয়েছে আপনি ১৪ জুন পর্যন্ত কোনো চার্জ ছাড়াই আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন। এই সময়ের মধ্যে আপনি আপনার আধার কার্ডের নাম, ঠিকানা এবং জন্ম তারিখের মতো তথ্য আপডেট করতে সক্ষম হবেন। তবে, এই সুবিধা শুধুমাত্র মাই আধার পোর্টালের মাধ্যমে পাওয়া যাবে। আপনি যদি আধার কেন্দ্রে গিয়ে এই তথ্য আপডেট করতে চান, তাহলে আপনাকে ৫০ টাকা চার্জ দিতে হবে। তাছাড়াও, UIDAI জানাচ্ছে, যদি আপনার আধার কার্ডটি ১০ বছর আগে তৈরি হয়ে থাকে, তবে আপনাকে আপনার নতুন নথিগুলি পোর্টালে আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনাকে হয়তো টাকা দিতেই হবে।

তাহলে চলুন জেনে নেওয়া যাক বিনামূল্যে এই কাজ কিভাবে সারবেন?

প্রথমত, UIDAI ওয়েবসাইটে যান এবং আপডেট আধার বিকল্পে ক্লিক করুন।

এর পরে আপনাকে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর এবং আধার নম্বর লিখতে হবে।

তারপরে আপনাকে OTP যাচাই করতে হবে এবং ডকুমেন্ট আপডেট করার নির্দিষ্ট বিকল্পটি বেছে নিতে হবে।

পরবর্তী ধাপে, আপনাকে ড্রপ লিস্টে গিয়ে আপনার আইডি প্রমাণ এবং ঠিকানা প্রমাণ স্ক্যান করে আপলোড করতে হবে।

এই ধাপের পরে, আপনার জন্য একটি ১৪ সংখ্যার UNR তৈরি হবে। আপনার তথ্য ১৫টি কার্যদিবসের মধ্যেই আপডেট করা হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026