মন্দিরের বাইরে কৃতি শ্যাননকে চুম্বন করলেন পরিচালক, এভাবেই রেগে গেলেন

পুজো সেরে গাড়িতে ওঠার সময় ‘আদিপুরুষ’-এর (Adipurush) সীতার গালে পরিচালকের মিষ্টি চুম্বন। এতেই উঠেছে ঝড়। কিন্তু, কেন? চুম্বন বা জড়িয়ে ধরা আজকালকার দিনে ফ্যাশন মাত্র। এখন হাত জড়ো করে নমস্কার জানানো বা পায়ে হাত দিয়ে প্রণাম জানানোর চল প্রায় উঠে গেছে। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই হয় কিস নয় হাগ, অর্থাৎ, হয় চুম্বন নয়তো কোলাকুলি। যখন এটাই ট্রেন্ড তখন এই চুম্বন নিয়ে এত জলঘোলা কেন হচ্ছে? কারণ, রামায়ণ মানেই মানুষের মনে এক বিশেষ অনুভূতি কাজ করে। সেই রামায়ণ চরিত্রের সীতা ওরফে কৃতী শ্যাননে’র(Kriti Sanon) গালে যখন পরিচালক চুম্বন করেন তখন সমালোচনা হবে বলেই দাবি দর্শকদের।

ভারতের অন্যতম এপিক বা বাংলায় যাকে বলে মহাকাব্য হল রামায়ণ। এই রামায়ণ নিয়ে বহুবার ছোটপর্দা ও বড়পর্দায় গল্প চিত্রায়ন করা হয়েছে। অনেক শিল্পী অভিনয় করেছেন, এবারেও সেই রামায়ণের কাহিনীকে আরো একবার জীবন্ত করে তুলছেন পরিচালক ওম রাউত ‘আদিপুরুষ’ এর হাত ধরে। নতুন এই রামায়ণে রামের ভূমিকায় রয়েছেন সুপারস্টার প্রভাস, সীতার ভূমিকায় কৃতি স্যানন, রাবণের চরিত্রে সইফ আলি খান, লক্ষ্মণের চরিত্রে চরিত্রে সানি সিং, হনুমানের চরিত্রে দেবদত্ত নাগে সহ আরো অন্যান্য। সদ্য, ‘আদিপুরুষ’ এর ফাইনাল ট্রেলার মুক্তি পায়। কিন্তু, সমালোচনা কিছুতেই পিছু ছাড়ছে না। আবারো জোরদার চর্চার মুখে ওম রাউতের আদিপুরুষ।

উল্লেখ্য, গত ৬ ই জুন তিরুপতিতে (Tirupati) মুক্তি পায় ‘আদিপুরুষ’ ছবির ফাইনাল ট্রেলার (Adipurush Final Trailer)। জাঁকজমকপূর্ণ প্রি-রিলিজ ইভেন্টে (pre-release event) প্রকাশ পায় ছবির ট্রেলার। সবই ঠিকঠাক চলছিল, এর মাঝে পরিচালক ওম রাউত সীতা ওরফে কৃতির গালে চুম্বন করে মিষ্টি অভ্যর্থনা জানান। এতেই চটেছেন বহু মানুষ। বর্তমান যুগে কাউকে চুম্বন করা বা আলিঙ্গন করা একটি মিষ্টি অঙ্গভঙ্গি হিসেবে বিবেচিত হলেও, সীতার চরিত্রে অভিনয় করা কৃতির গালে পরিচালকের চুম্বনকে ভালো ভাবে দেখেননি দর্শকরা।

এই চুম্বন বিতর্ককে কেন্দ্র করে ৮০ র দশকের রামায়ণের সীতা ওরফে দীপিকা চিখালিয়া নিজেও আপত্তি জানান। এক সংবাদমাধ্যমে তিনি জানান যে যখন তাঁরা রামায়ণ করেছিলেন সেটে কেউ তাদের নাম ধরে ডাকতে সাহস করত না। তাঁরা যখন নির্দিষ্ট চরিত্রে ছিলেন, তখন সেটেই অনেকে এসে পা ছুঁয়ে যেতেন। সে এক ভিন্ন যুগ ছিল। তখন তারা অভিনেতা হিসেবে দেখতেন না; তারা সত্যি ভগবান মনে করত। অভিনেত্রী এও জানান যে, তাঁরা কাউকে আলিঙ্গন করতেও পারিনি, চুমুও দিতে পারেননি। আদিপুরুষের অভিনেতারা ছবি মুক্তির পরে তাদের পরবর্তী চলচ্চিত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন এবং তাদের চরিত্রগুলি ভুলে যাবেন তবে এটি তাদের সাথে কখনও ঘটেনি। তাদের সাথে এমন আচরণ করা হয়েছিল যেন তারাই দেবতা এবং এই পৃথিবীতে বাস করেন। সেজন্য জনগণের অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু তারা কখনো করেনি।

Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026