১৪ সেপ্টেম্বর পর্যন্ত টাকা ছাড়াই আপডেট করুন আধার কার্ডের নাম-ঠিকানা, জানুন কীভাবে করবেন

যাদের কাছে আধার কার্ড রয়েছে এবারে তাদের জন্য একটা দারুণ উপহার নিয়ে এল ভারত সরকার। এবার আপনারা বাড়িতে বসেই স্বচ্ছন্দে আধার কার্ড আপডেট করতে পারবেন। এজন্য আপনাকে কোন অতিরিক্ত টাকা ও খরচ করতে হবে না। একেবারে বিনামূল্যেই হয়ে যাবে আপনার আধার কার্ড আপডেট করার কাজ। এই নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ইউআইডিএআই আগামী ১০ দিনের জন্য বিনামূল্যে আধার কার্ড আপডেট করার বিকল্প দিচ্ছে। এখনো পর্যন্ত অনলাইনে আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য ৫০ টাকা করে খরচ দিতে হতো। কিন্তু এখন আর সেই খরচ লাগবে না।

জনসংখ্যা সংক্রান্ত আপডেট আধার কার্ডে নিয়ে আসতে আপনাকে বিশেষ কিছুই করতে হবে না। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে এই কাজ আপনি করতে পারেন। এই সময়ের মধ্যে আপনি যে যে তথ্য আপডেট করতে পারবেন তার মধ্যে রয়েছে নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি। আগে এই তথ্য আপডেট করতে আপনাকে ৫০ টাকা করে দিতে হতো। কিন্তু এখন আর আপনাকে টাকা দিতে হবে না। তবে আপনাকে জানিয়ে রাখি, আঙুলের ছাপ কিংবা আইরিস এর মত আপডেট কিন্তু আপনি করতে পারবেন না। এর জন্য আপনাকে নিকটস্থ আধার কেন্দ্রে যেতে হবে এবং সেখানে গিয়েই আপডেট করতে হবে আপনার আধার কার্ড।

কেন গুরুত্বপূর্ণ আধার কার্ড আপডেট করা?

প্রথমত ইউআইডিএআই ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক করেছে। যাদের আধার কার্ডে ১০ বছর যাবত কোন আপডেট নেই তাদেরকে এই আপডেট করতে বলা হচ্ছে। ওটা দেখতে গেলে আধার কার্ড প্রতি ১০ বছরে একবার আপনাকে আপডেট করতে হবে, যাতে এটি সম্পর্কিত ডেটাবেস আপ-টু-ডেট হতে থাকে। সংস্থাটি জানিয়েছে, অনেক নাগরিক তাদের শহর বা ঠিকানা আপডেট করতে থাকে। সেই কারণে এই তথ্য আপডেট করা অত্যন্ত প্রয়োজন।

কিভাবে করবেন আপডেট?

১. প্রথমে আপনাদের যেতে হবে ইউআইডিএআই এর অফিশিয়াল ওয়েবসাইটে।

২. এরপর আপনাদের মাই আধার ট্যাবে ক্লিক করতে হবে।

৩. এখানে আপনাকে ড্রপডাউন মেনু থেকে আপডেট ইওর আধার নির্বাচন করতে হবে।

৪. এখন আপনাকে আধার নম্বর এবং ক্যাপচা যাচাইকরন কোড প্রবেশ করে ওটিপি যাচাই করতে হবে।

৫. নিবন্ধিত মোবাইল নম্বরে আসা ওটিপি এর সাহায্যে আপনাকে লগইন করতে হবে।

৬. পরবর্তী পেজে জনসংখ্যার বিবরণ নির্বাচন করার সময় আপনাকে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। এছাড়াও সাবমিট আপডেট রিকোয়েস্টে ক্লিক করার আগে প্রাসঙ্গিক নথির একটি একটি স্ক্যান করা কপি আপলোড করতে হবে।

৭. এরপরে এসএমএসের মাধ্যমে আপনাকে আধার অনুরোধ নম্বর পাঠানো হবে। সেই নম্বর ব্যবহার করে আপনি আপনার আধার কার্ডের আপডেট ট্র্যাক করতে পারবেন। নির্ধারিত সময়ের পরে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026