Viral: সুহানা এবং নয়ন তারাকে নিয়ে তিরুপতি দর্শনে শাহরুখ খান, জওয়ান ছবির আগে ব্যাপক হইচই

আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের আসন্ন ছবি জওয়ান। এর প্রাক্কালে তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রার্থনা করতে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান তার কন্যা সুহানা খানের সঙ্গে। এছাড়াও তার সঙ্গে ছিলেন তার ম্যানেজার পূজা দাদলানি। এছাড়াও তার সঙ্গে ছিলেন তার জওয়ান সহ অভিনেত্রী নয়ন তারা। তিনি তার স্বামী বিগনেস শিবানের সাথে মন্দিরে উপস্থিত হয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ হতে চলেছে শাহরুখ খানের নতুন ছবি জওয়ান।

তবে, ছবি মুক্তির আগে মন্দিরে যাওয়া এসাআরকের কাছে খুব একটা নতুন কিছু নয়। সপ্তাহখানেক আগে, জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে গিয়েছিলেন তিনি, ছবি মুক্তির জন্য প্রার্থনা করতে। সেখানে তিনি বৈষ্ণোদেবী তীর্থ বোর্ডের আধিকারিক কয়েকজন পুলিশ কর্মী এবং সুপারস্টারের ব্যক্তিগত কর্মীদের সঙ্গে একসাথে গিয়েছিলেন। তাকে সেখানে একটি নীল রঙের হুডি পরে দেখা গিয়েছিল।

তবে শুধু জওয়ান নয়, রাজকুমার হিরানির সঙ্গে ডাংকি ছবিতে অভিনয় করতে চলেছেন শাহরুখ খান। সেই ছবিতে তার সহ অভিনেত্রী হবেন তাপসী পান্নু যা এই বছর মুক্তি পেতে চলেছে। প্রায় চার বছর ধরে শাহরুখ খান বড় পর্দা থেকে দূরেই ছিলেন,। কিন্তু আবার ২০২৩ সালে তার নতুন করে আগমন ঘটে। দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সঙ্গে এই বছর ভারতের সবথেকে বড় হিট পাঠান ছবিটি উপহার দিয়েছেন তিনি। সেই ছবির সাফল্যের পর এবার আসছে জওয়ান। সব মিলিয়ে শাহরুখ খানের সময়টা বেশ ভালই চলছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026