নাগরিকত্ব সংশোধনী বিল উত্তাল দেশ। ঠিক সেই সময়েই আদালত জানিয়ে দিল নাগরিকের কাছে থাকা ভোটার কার্ড ও পাসপোর্টই তার নাগরিকত্বের প্রমাণ। ২০১৭ সালে বাংলাদেশী সন্দেহে গ্রেপ্তার হওয়া দুই নাগরিকের ক্ষেত্রে মুম্বাইয়ের এক নিম্ন আদালতের রায়ে নাগরিকত্বের প্রমাণ হিসেবে তাদের পাশে থাকা ভোটার কার্ড ও পাসপোর্টকে মান্যতা দিয়েছে।
২০১৭ সালে মুম্বাই পুলিশ বাংলাদেশী সন্দেহে গ্রেপ্তার করে বছর সাতান্নর মহম্মদ মোল্লা ও তার ছেলে বছর তেইশের সইফুলকে। গ্রেপ্তারের পর তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আদালতে যায় মুম্বাই পুলিশ। আদালতে পুলিশ দাবি করেন, ধৃত দুই ব্যক্তি বাংলায় কথা বলার পাশাপাশি ভারতীয় হওয়ার নির্দিষ্ট নথি জমা করতে পারেননি। তাই এদের অবৈধ অনুপ্রবেশকারী রূপে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক।
এরপর ধৃত মহম্মদ মোল্লা ও সইফুল আদালতে তাদের পাসপোর্ট ও ভোটার কার্ড জমা করলে আদালত তাদের নির্দোষ বলে জানিয়ে দেয়। এই প্রসঙ্গে আদালতের নির্দেশ পাসপোর্ট ও ভোটার কার্ড নাগরিকের ভারতীয়ত্বের প্রমাণ। একইসঙ্গে আদালত এও জানায়, আধার কার্ড, রেশন কার্ড বা অন্যান্য যাবতীয় পরিচয়পত্র ভারতীয়ত্বের প্রমাণ নয়।
এলপিজি সিলিন্ডার নিয়ে প্রতারণা ও কালোবাজারি ঠেকাতে বড় পদক্ষেপ নিল গ্যাস সংস্থাগুলি। এখন থেকে গ্যাস…
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ কবে হবে, তা নিয়ে এখনও স্পষ্ট ঘোষণা করেনি পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।…
উত্তরে বৃষ্টি আর দক্ষিণে তাপপ্রবাহ—দুইয়ের চাপে নাজেহাল বঙ্গবাসী। তবে এর মধ্যেই স্বস্তির খবর, ফের সক্রিয়…
ভোটের আবহে যখন রাজনৈতিক পারদ চড়ছে, ঠিক তখনই প্রকৃতিও যেন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দক্ষিণবঙ্গ…
রেশন দুর্নীতি তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরত…
বিধানসভা নির্বাচনের আবহে আচমকাই সোমবার থেকে রাজ্য জুড়ে মদের দোকান বন্ধ হয়ে গেল। প্রথম দফার…