Aadhaar Card: আধার কার্ডধারীদের জন্য বড় উপহার, বড় ঘোষণা সরকারের

আপনি যদি আধার কার্ড ধারী হন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। আপনি যদি আপনার দশ বছরের পুরনো আধার কার্ড এখনো আপডেট না করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন আপডেট। এর আগে ১৪ ডিসেম্বর পর্যন্ত এই পুরনো কার্ড আপডেট করার শেষ তারিখ নির্ধারণ করেছিল ইউআইডিএআই। কিন্তু এখনো অনেকেই রয়েছে যারা এই কাজ করে উঠতে পারেননি। তাই তাদের জন্য এই কাজ শেষ করার শেষ তারিখ ৯০ দিন অর্থাৎ তিন মাস বৃদ্ধি করেছে এই সরকারি সংস্থা। এই ৯০ দিনের জন্য আপনি বিনামূল্যে আপনার আধার কার্ড আপডেট করতে পারেন। এর জন্য আপনাকে কোন টাকা দিতে হবে না। বাড়িতে বসেই আপনি এই কাজটা করতে পারবেন।

আপনার বাড়িতে যদি দশ বছরের পুরনো আধার কার্ড থাকে যা এখনো আপডেট করা হয়নি তাহলে আপনি অবিলম্বে এই কাজটা সম্পন্ন করে ফেলতে পারেন। আধার কার্ড আপডেট করার সময় সরকার আরো তিন মাস বৃদ্ধি করেছে এবং আপনি ১৫ মার্চ ২০২৪ কালের মধ্যে খুব সহজে এই কাজটা করতে পারেন। এর আগে এই কাজটা করার শেষ তারিখ ছিল ১৪ ডিসেম্বর ২০২৩। ১৪ মার্চের আগে আধার কার্ড আপডেট করার জন্য আপনাকে ৫০ টাকা চার্জ দিতে হতো। কিন্তু এরপর থেকে বিনামূল্যে এই কাজটা করা যাচ্ছে। আপনি বাড়িতে বসেই এই কাজটা করতে পারেন এবং এর জন্য আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে না। এটা আপনার জন্য একটা দারুণ সুযোগ হয়ে উঠতে পারে।

এই আধার কার্ড আপডেট করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে জানতে হবে। প্রথমত আপনার দুটি গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন। প্রথমটি হলো আপনার পরিচয় পত্র এবং দ্বিতীয়টি হলো ঠিকানার প্রমাণপত্র। সাধারণত আধার আপডেট করার জন্য আধার কেন্দ্রে আপনাকে ৫০ টাকা দিতে হয়। কিন্তু, এখন আপনি নিজের মোবাইল বা ল্যাপটপ থেকে ইউআইডিএআই এর ওয়েবসাইটে গিয়ে বিনামূল্যে আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন। আপনার আধার নম্বর এবং otp দিয়ে লগইন করে আপনাকে ডকুমেন্ট আপডেটে ক্লিক করতে হবে। নিচের ড্রপ লিস্ট থেকে পরিচয় পত্রের স্ক্যান কপি এবং ঠিকানা প্রমাণ পত্র আপডেট করতে হবে। তাহলেই আপনার আধার কার্ড আপডেট হয়ে যাবে

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026