ভারতে মুক্তি পেল KIA কোম্পানির এই নতুন এসইউভি গাড়ি, সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন মনকাড়া ফিচার

১৪ ডিসেম্বর ভারতের বাজারে লঞ্চ হয়ে গেছে নতুন Kia Sonet Facelift। ভারতের বাজারে এই গাড়িটি ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রকাশিত হতে চলেছে। ক্রেতাদের মধ্যে উত্তেজনা প্রকাশ করতে KIA কোম্পানিতে ইতিমধ্যেই একটি টিজার প্রকাশ করেছে। এই টিজারে দেখা যাচ্ছে এই এসইউভি গাড়ির নতুন আপডেটেড সমস্ত ফিচার এবং বৈশিষ্ট্য। এই নতুন টিজারে জানা যাচ্ছে এই গাড়িতে নতুন ধরনের হেডল্যাম্প ক্লাস্টার আপনি পাচ্ছেন। এছাড়াও থাকছে নতুন বেশ কিছু ফিচার। চলুন তাহলে এই গাড়িটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে ২০২৪ সালে লঞ্চ হতে চলা KIA SONET FACELIFT গাড়িতে আপনারা পেয়ে যাবেন নতুন কিছু ফিচার। মধ্যে অন্যতম হলো অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম বা ADAS। অর্থাৎ যদি গাড়ি চালক মুহূর্তের জন্য অসাবধান হয়ে যান তাহলে নতুন সেন্সর ব্যবহার করে গাড়িকে নিয়ন্ত্রণে রাখতে পারবে এই ADAS। সড়ক দুর্ঘটনার কথা মাথায় রেখেই এই নতুন ফিচার আনা হয়েছে বলে জানিয়েছে কোম্পানি। নতুন এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন আগের চাইতে অনেকটা বেশি বড় এলইডি হেড ল্যাম্প এবং এলইডি ডিআরএল। এই সনেট গাড়িটি GT ও X-LINE এই দুটি ভার্সানে আলাদাভাবে ডিজাইন করা হয়েছে। এই গাড়িতে বিশেষ ফিচার হিসেবে থাকবে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম, আলাদা আলাদা ড্রাইভিং মোড ও HVAC কন্ট্রোল ফিচার থাকবে। এই গাড়িতে আপনারা ভারতের প্রথম ফাইন্ড মাই কার ফিচারটি পেতে চলেছেন। লেভেল ওয়ান ADAS সিস্টেম থাকবে এই গাড়িতে। এছাড়াও থাকবে লেইন কিপিং অ্যাসিস্ট্যান্ট, লেন ডিপারচার ওয়ার্নিং, ফরওয়ার্ড কলিশন অ্যাভয়েডেন্স অ্যাসিস্টেন্স। এছাড়াও কিছু বিশেষ সিকিউরিটি ফিচার থাকবে।

এই গাড়িতে আরো থাকবে ইলেকট্রনিক স্টেবিলটি কন্ট্রোল ফিচার। এছাড়াও থাকবে ছয়টি এয়ার ব্যাগ, ৩৬০ ডিগ্রী ক্যামেরা। KIA ইন্ডিয়র এই মডেলে অনেক রকম রং দেখা যাবে। এই গাড়িতে ম্যাট কালার আপনারা পাবেন এবং তার সাথেই পাবেন আটটি মোনোটোন এবং দুটি ডুয়ালটোন কালার। এই প্রথম পিউটার অলিভ রং এর ব্যবহার করতে চলেছে কিয়া। সেন্টার কনসোলে বাটন ক্লাটার বদলে দেওয়া হবে কোম্পানির তরফ থেকে। এর ফলে একটা নতুন লুক আসবে গাড়িতে। তার সঙ্গে রাখা হয়েছে ১০.২৫ ইঞ্চির এই স্ক্রিন। নতুন সেলটস গাড়ির মডেলের অনুরুপে এই গাড়ির ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সাজিয়েছে kia। এক কথায় পুরনোর মধ্যে আপনারা পেয়ে যাবেন নতুনের ছোঁয়া।

এই নতুন গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন যাতে একটি ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন পেয়ে যাবেন আপনি। এছাড়াও এই গাড়ির মডেল আপনি এক লিটারের একটি টার্বো পেট্রোল ইঞ্জিন পেয়ে যাবেন। পেট্রোলের পাশাপাশি ডিজেলেও এই গাড়ি চলবে বলে জানিয়েছে কোম্পানি। পেট্রল ইঞ্জিনটি হবে থ্রি সিলিন্ডার টার্বো ইঞ্জিন যারা আউটপুট হবে ১২০ হর্সপাওয়ার। অন্যদিকে ডিজেল ইঞ্জিনটি হবে ১.৫ লিটার ফোর সিলিন্ডার ইঞ্জিন, যার আউটপুট হবে ১১৬ হর্স পাওয়ার। অর্থাৎ ডিজেল ইঞ্জিনের তুলনায় পেট্রোল ইঞ্জিনের ক্ষমতা বেশি হবে। এই গাড়ির দাম এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও। ২০ ডিসেম্বর থেকে এই গাড়িটির বুকিং শুরু হচ্ছে। এমনিতে কিয়া সনেটের বর্তমান মডেলের মূল্য ৭.৭৯ লক্ষ টাকা থেকে শুরু করে ১৪.৮৯ লক্ষ টাকা পর্যন্ত হয়। যেহেতু এই নতুন মডেলে আরও বেশি ফিচার আপনাদের জন্য থাকবে, তার জন্য দাম কিছুটা বেশি হতে পারে। বিশেষজ্ঞদের ধারণা মোটামুটি ৮ লাখ টাকা থেকে এই গাড়িটির দাম শুরু হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026