আর কোন লুকোচুরি নয় এবারে গুগল ম্যাপের মাধ্যমেই জানুন প্রিয়জনের লোকেশন, জানুন কিভাবে কাজটা করতে হবে

সারা বিশ্বের প্রত্যেক মানুষের জীবনকে সহজ করে তুলেছে গুগল ম্যাপস। এই গুগল ম্যাপস ব্যবহার করে আজকাল যে কোনো অপরিচিত জায়গায় খুব সহজেই যাওয়া যায়। গুগলের মাধ্যমে যেকোন স্থানে আপনারা সহজে যাতায়াত করতে পারবেন এখন। সেখানে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে সেটাও আপনাকে জানিয়ে দিতে পারে এই ম্যাপ। সেখানে যাওয়ার কতগুলো রাস্তা রয়েছে, কিভাবে আপনি সেখানে পৌঁছতে পারবেন, কোন কোন বাস এবং গাড়ি সেখানে উপলব্ধ, মেট্রো চলছে কিনা, সবকিছু জানা যায় এই গুগল ম্যাপসের সাহায্য নিয়ে।

তবে শুধুমাত্র নিজের অবস্থান জানার পাশাপাশি আপনার প্রিয়জনের অবস্থান ও জানতে পারবেন এই গুগল ম্যাপ ব্যবহার করেই। গুগল ম্যাপের মাধ্যমে আপনার পরিচিত যে কাউকে আপনি সহজেই ট্র্যাক করতে পারবেন। প্রয়োজনে তাঁদের নিরাপত্তার খাতিরে এই কাজ আপনি সহজেই করতে পারেন। তবে, খুব কাছের মানুষ না হলে তাকে ট্র্যাক করার আগে তার অনুমতি অবশ্যই নেওয়া উচিত। মূলত পরিজন বা বন্ধুরা কোন অপরিচিত জায়গায় গেলে তাদের লোকেশন ট্র্যাক করে থাকেন অনেকে। সঠিক জায়গায় পৌঁছাতে পারলো কিনা জানতে অনেকেই গুগল ম্যাপস এর এই ট্রাকিং ফিচার ব্যবহার করেন। আপনিও চাইলে আপনার আত্মীয় কে ট্র্যাক করতে পারবেন এর মাধ্যমে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে এই কাজটা করা যায়।

প্রথমত আপনাকে আপনার মোবাইলে থাকা গুগল ম্যাপ ওপেন করতে হবে এবং তারপর ডান দিকের একদম উপরের কোণে থাকা আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে। এরপরে আপনার লোকেশন শেয়ারিং অপশনে ক্লিক করতে হবে এবং যে ব্যক্তি সঙ্গে লোকেশন শেয়ার করবেন সেই ব্যক্তিকে যুক্ত করতে হবে। এরপরে আপনাকে লোকেশন শেয়ারিং এর টাইম সেট করতে হবে এবং তারপর আপনার লোকেশন শেয়ার করতে হবে।

শুধুমাত্র মোবাইল থেকে নয় আপনি ডেস্কটপ থেকেও এই কাজটা করতে পারেন। এর জন্য আপনাকে, ওই ব্যক্তিকে আপনার google কন্টাক্ট এ যুক্ত করতে হবে। এরপরে আপনাকে গুগল ম্যাপ ওপেন করতে হবে এবং তারপর একদম কোনে থাকা আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করে শেয়ার ইউর লোকেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার কাছে আপনার সমস্ত গুগল কন্টাক্ট চলে আসবে। আপনার পছন্দের ব্যক্তির নাম সিলেক্ট করে তাকে আপনি যুক্ত করুন। তারপরে আপনি নিজের লাইভ লোকেশন শেয়ার করতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026