নিউজ

নতুন মোবাইল নম্বর নিয়েছেন? জেনে নিন Aadhaar Card- এ কিভাবে করবেন নম্বর আপডেট?

দেশের সব নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হলো আধার কার্ড। নানা সময় আধার কার্ড ব্যবহারকারীদের মোবাইল নম্বর আপডেট করার দরকার পড়ে। সমস্ত জরুরী তথ্য আপডেট করার মধ্যে এটিও একটি। মাঝেমধ্যেই নিজের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর আপডেট করার নির্দেশ দিয়ে থাকে আধার নম্বর প্রদানকারী সংস্থা ভারতীয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি ওরফে ইউআইডিএআই। আধার কার্ড ব্যবহারকারীদের নিজেদের আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করাতে হয় নিজে থেকেই। আসলে আধার কার্ড এতটাই জরুরি ডকুমেন্ট যে এখন সব ক্ষেত্রেই আধার কার্ড প্রয়োজন হচ্ছে। সেই কারণেই এখন মোবাইল নম্বর আপডেট করা অত্যন্ত দরকার।

কিন্তু এর মধ্যে সবথেকে বড় প্রশ্নটা হল যদি আপনি নতুন মোবাইল নম্বর নেন তাহলে আপনি কিভাবে সেই নম্বর আপডেট করবেন নিজের আধার কার্ডের সাথে? এর কিন্তু একটা সহজ উপায় রয়েছে। ইউআইডিএআই ডাটাবেসে এই নতুন মোবাইল নম্বর আপডেট করতে পারবেন আপনি। নম্বরটি আপডেট করতে হলে কিন্তু আপনাকে নিজের নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে। তবে অনলাইন পদ্ধতিতেও ভালোভাবেই আধার নম্বর আপডেট করা যায়। আধার কার্ড তৈরি করার সময় গ্রাহকের জনসংখ্যা এবং বায়োমেট্রিক ডাটা দেওয়া হয়। তবে মোবাইল নম্বর আপনি মাঝেমধ্যে আপডেট করতে পারেন।

বাড়িতে বসেই কিন্তু নিজের সমস্ত তথ্য আপনি আপডেট করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে এই মোবাইল নম্বর আপডেট করার কাজ করতে হবে। এই কাজের জন্য প্রথমে আপনাকে নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে। তারপরে আপনাকে আপডেট আধার ফরম পূরণ করতে হবে। তারপরে সেই ফরম এক্সিকিউটিভ এর কাছে জমা করতে হবে। এর জন্য তাকে পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে। আদার এক্সিকিউটিভ আপডেট অনুরোধ নম্বর সহ একটি রশিদ দেবেন। সংশ্লিষ্ট ব্যবহারকারী ওই নম্বরের মাধ্যমে আধারের আপডেটের অবস্থা চেক করতে পারবেন। এরপর ৯০ দিনের মধ্যে ওয়েবসাইটে এই নম্বর আপডেট হয়ে যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026