এই ৬ সিটার টয়োটা গাড়িটি ফুলের মতো, মাত্র ২ লাখে আপনার হয়ে যাবে

ভারতের গাড়ির বাজারে Toyota সবথেকে জনপ্রিয় কোম্পানিগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। বিগত কয়েক বছরে এই কোম্পানির সবকটি গাড়ি বেশ ভালোভাবেই বিক্রি হয়েছে এবং যেকোনো সেগমেন্টে Toyota এখন ভারতীয় অন্যান্য গাড়ির কোম্পানিগুলিকে জবরদস্ত টক্কর দিচ্ছে। নিজের সেগমেন্টে সবথেকে জনপ্রিয় গাড়ি হল টয়োটা ফরচুনার। অন্যান্য গাড়ি থাকলেও ভারতীয়রা এই গাড়ি সবথেকে বেশি কেনেন এসইউভি সেগমেন্টে। এছাড়া কোম্পানি সবথেকে সস্তা গাড়ি হল টয়োটা গ্লানজা। এই গাড়িটিও একইভাবে ভারতের বাজারে অত্যন্ত জনপ্রিয়। তবে এবারে সারা বিশ্বে লঞ্চ হয়ে গিয়েছে কোম্পানির সব থেকে দামি গাড়ি টয়োটা ভেলফায়ার। এটি একটি মাল্টিপারপাস ভেহিকেল। ভারতসহ সারা বিশ্বে নতুন অবতারে এই গাড়িটিকে লঞ্চ করেছে টয়োটা। মিডিয়া রিপোর্ট অনুসারে ইতিমধ্যেই বেশকিছু বুকিং হয়ে গিয়েছে এই গাড়ির। বলা হচ্ছে, শোরুমে যে সমস্ত গাড়ি ছিল তার বুকিং প্রায় শেষ। অনেকেই তাদের নতুন গাড়িকে আপগ্রেড করার জন্য পেমেন্ট করে ফেলেছেন। ডিলারশিপের উপর নির্ভর করে এই গাড়ির বুকিং করতে ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। মনে করা হচ্ছে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে এই গাড়ির ডেলিভারি শুরু হয়ে যাবে।

Toyota Vellfire গাড়িতে আপনারা ৩ মিটার লম্বা হুইল বেস পেয়ে যাবেন যাতে খুব সহজেই ছয় জন বসতে পারবেন। এই গাড়িটির সামনের অংশ জুড়ে স্ল্যাট গ্রিল দেখতে পাবেন আপনি। অন্যদিকে ভিতরের পুরো অংশে আপনারা বোতামযুক্ত একটি ড্যাশবোর্ড পেয়ে যাবেন। বড় টাচ স্ক্রিন দেওয়া রয়েছে এই গাড়িতে। ফলে সমস্ত ধরনের এন্টারটেইনমেন্ট সিস্টেম আপনি এই গাড়িতে ব্যবহার করতে পারবেন। এই গাড়িটি আগের থেকে অনেকটা বেশি উন্নত বলে দাবি করেছে Toyota। অনেক বেশি আরামদায়ক সিট ডিজাইন, একাধিক নিয়ন্ত্রণের জন্য ওভারহেড কনসোল, একটি দুর্দান্ত এসি-ভেন্ট এবং একটি পুল ডাউন সানসেট ডিজাইন করা হয়েছে এই গাড়ির জন্য। যারা দ্বিতীয় সারিতে বসবেন তাদের জন্য একটা পৃথক ক্যাপ্টেন সিট তৈরি করা হয়েছে। তার পাশাপাশি বায়ু চলাচলের জন্য একটি কন্ট্রোল প্যানেল থাকছে। ওয়েদার নিয়ন্ত্রণের জন্য সিস্টেম রয়েছে দ্বিতীয় সারিতে। এছাড়াও মিডিয়া কন্ট্রোলের জন্য ডিটাচেবল কন্ট্রোল প্যানেল দেওয়া হয়েছে।

এই গাড়িটি দুটি ইঞ্জিন বিকল্পের সাথে আসছে। প্রথমটি হল একটি টার্বো চার্জ ২.৪ লিটার ফোর সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন যা ২৭৫ হর্স পাওয়ার ক্ষমতা এবং ৪৩০ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। দ্বিতীয় ইঞ্জিনের বিকল্পটি হল ২.৫ লিটার ফোর সিলিন্ডার পেট্রোল হাইব্রিড ইঞ্জিন, যার সর্বাধিক ক্ষমতা ২৫০ হর্স পাওয়ার শক্তি উৎপাদন করা। এই দুটি ইঞ্জিন একটি সিভিটি ট্রান্সমিশনের সাথে যুক্ত। এই গাড়ির বর্তমান দাম ৯৪.৪৫ লক্ষ টাকা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026