ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আধার কার্ডসহ এই পাঁচটি নিয়মে পরিবর্তন আসতে চলেছে আগামী অক্টোবর থেকে, বাজেটে হয়েছে ঘোষণা

প্রতিমাসেই এমন কিছু পরিবর্তন আসে যার পরিপ্রেক্ষিতে আগামী মাস থেকে ভারতের বেশ কিছু নিয়মে পরিবর্তন হয়ে যায়। অক্টোবর মাসেও বেশ কিছু নিয়মে পরিবর্তন আসতে চলেছে যার ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসের শেষ দিকে। ১ অক্টোবর থেকেই আধার কার্ড থেকে শুরু করে আয়কর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নানা রকম পরিবর্তন আসতে চলেছে। মূলত পাঁচটি বড় পরিবর্তন হতে চলেছে এই বিশেষ সেক্টরে। এই সমস্ত পরিবর্তনগুলি কেন্দ্রীয় বাজেট ২০২৪ এ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন। চলুন তাহলে এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

১. Direct Tax বিবাদ সে বিশ্বাস স্কিম ১ অক্টোবর ২০২৪ তারিখ থেকে শুরু হতে চলেছে। এই প্রকল্পটি মূলত পেন্ডিং ট্যাক্স বিবাদ সমাধানের জন্য চালু করা হয়েছিল। ২০২০ সালে এই বিশেষ প্রকল্পটি চালু করা হয়েছিল এবং ২২ শে জুলাই ২০২৪ সালে এই প্রকল্প পেশ করার কাজ শুরু হয়। আর এবারে অক্টোবর মাস থেকে এই প্রকল্পের কাজ পুরোপুরি ভাবে শুরু হবে।

২. আধার কার্ড সম্পর্কিত বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে আগামী সপ্তাহ থেকে। ২০২৪ সালের কেন্দ্রীয় বাজেটে আধার নম্বরের পরিবর্তে আধার তালিকাভুক্তি আইডি উল্লেখ করার বিধানটি বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো প্যান কার্ডের অপব্যবহার এবং নকল করা রোধ করা। ১ অক্টোবর থেকে ব্যক্তিরা আর প্যান নম্বর বরাদ্দের ক্ষেত্রে আবেদনপত্র এবং তাদের আয়কর রিটার্নে তাদের আধার নথিভুক্তি নম্বর উল্লেখ করতে পারবেন না।

৩. সিকিউরিটি লেনদেন করের ক্ষেত্রে একাধিক পরিবর্তন আসতে চলেছে ভবিষ্যতে। ফিউচার এন্ড অপশন ট্রেডিং এর উপরে প্রযোজ্য এই সমস্ত পরিবর্তন অক্টোবর মাস থেকে আসতে চলেছে। বিশেষ করে ইকুইটি ফিউচার এবং অপশন ট্রেডিং এর উপরে করের হার ০.০২ শতাংশ থেকে ০.১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। এছাড়াও শেয়ার বাইব্যাক থেকে আয় এখন সুবিধাবীদের করযোগ্য আয়ের উপরে ভিত্তি করে আরোপ করা হবে।

৪. ২০২৪ সালের বাজেটে একটি গুরুত্বপূর্ণ আপডেট করা হয়েছিল। উৎসে ট্যাক্স কর্তন অর্থাৎ টিডিএস এর উপরে এই নির্দিষ্ট নিয়ম প্রযোজ্য। ১ অক্টোবর ২০২৪ থেকে এই নিয়ম কার্যকর হবে। এই নিয়মটির নাম হল ফ্লোটিং রেড বন্ড। এর অধীনে বন্ডের উপরে ১০ শতাংশ টিডিএস প্রযোজ্য হতে চলেছে এবার থেকে।

৫. 19DA, 194H, 194-IB ও 194M ধারার অধীনে অর্থ প্রদানের জন্য TDS হার কমানো হয়েছে। এই স্ট্রিমে হ্রাস করা হার আগের ৫ শতাংশের পরিবর্তে এখন মাত্র ২%।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026