পুজোর আগেই বাড়ল বেতন! রাজ্যের এই কর্মীদের এক ধাক্কায় বেতন বাড়ল ৬০০০ টাকা

নির্বাচনের পর পশ্চিমবঙ্গ সরকার রাজ্য কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ ত্রাণ উপহার দিয়েছে। ডিএ ৪ শতাংশ বৃদ্ধি কার্যকর করেছে। রাজ্যের অর্থ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে এর আগে এই সিদ্ধান্ত ১ মে থেকে কার্যকর হতে চলেছে। এবার আরও এক বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুজোর আগে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল বেতন।

কোন কর্মীদের লক্ষ্মীলাভ?

ডিএ ৪ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রাজ্যের প্রায় ১৪ লক্ষ কর্মী, সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী এবং পেনশনভোগীরা। ২০২৪ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’বার ডিএ বাড়িয়েছেন। এর আগে জানুয়ারি মাসে ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকার। এবার বেতন বাড়ানো হল কণ্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের। রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালের ১৬ অক্টোবরের নোটিফিকেশনের অধীনে যে সকল কর্মীরা অন্তর্ভুক্ত নন, তাঁদের এই বেতন বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে।

বেতন বৃদ্ধির সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজ্য পাস করিয়েছে

বাংলা সরকার একের পর এক প্রকল্প চালু করে মানুষের মন জয় করেছে। এই প্রকল্প সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কাজে লাগানো হয়েছে একাধিক কর্মী। তাঁদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজ্য পাস করিয়েছে বলেও জানা গিয়েছে। কোন কোন কর্মীদের বেতন বাড়তে চলেছে? কণ্যাশ্রী এবং রূপশ্রীর অধীনে চুক্তিভিত্তিক যে সকল কর্মী আইটি ক্ষেত্রে কাজ করেন না, এমন কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, কণ্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্ট, ডেটা ম্যানেজার, এবং অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজার ও রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

কার বেতন বাড়ল কতো?

নতুন বেতন কতো? কণ্যাশ্রী প্রকল্পে কাজ করা অ্যাকাউন্ট্যান্টের মাসিক ন্যূনতম বেতন বেড়ে হচ্ছে ২১ হাজার টাকা, আগে তা ছিল ১৫,০০০ টাকা। কণ্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা ডেটা ম্যানেজারের বেতন বেড়ে ১৬ হাজার টাকা,আগে তা ছিল ১১, ০০০ টাকা। অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজারের বেতন ১২ হাজার টাকা থেকে বেড়ে ১৬ হাজার টাকা।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026