Aadhaar Card Update: শুধুমাত্র একবারই পারবেন আধার কার্ডের এই তথ্য পরিবর্তন করতে, জেনে নিন পদ্ধতি

ভারতবর্ষের প্রেক্ষাপটে আধার কার্ড যে কত বড় প্রমাণপত্র, তা আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের বলে দিতে হবে না। বর্তমানে প্রতিটি কর্মস্থলে প্রয়োজনীয় নথি হয়ে উঠেছে আধার কার্ড। সাথে প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের মত ডকুমেন্টস রয়েছে। তবে আধার কার্ড ব্যতীত বর্তমানে কোনরকম সেবা গ্রহণ করতে পারবেন না আপনি। আর যদি এই আধার কার্ডে কোনরকম তথ্য ভুল থাকে, তবে বড়সড় সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। আপনি কি জানেন, আধার কার্ডে তেমন কিছু তথ্য রয়েছে যা শুধুমাত্র একবার সংশোধন করার সুযোগ পাবেন আপনি। যদি না জেনে থাকেন তবে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য।

আধার কার্ডের প্রয়োজনীয়তা অপরিসীম হলেও অনেকেই আধার কার্ডের গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে অবহিত নন। UIDAI কর্তৃপক্ষ এবার আধার কার্ডের নিয়ম স্পষ্ট করেছে। আধার কার্ড সংশোধন কিংবা নতুন আধার কার্ড তৈরি করার ক্ষেত্রে একাধিক রুলস জানিয়েছে আধার কার্ড কর্তৃপক্ষ। আধার কার্ডে ঠিকানা পরিবর্তন একাধিকবার করা সম্ভব হলেও এমন কিছু তথ্য রয়েছে যা শুধুমাত্র একবার পরিবর্তন করার সুযোগ পাবেন আপনি।

এদিন আধার কার্ড কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে, যদি আপনার আধার কার্ডে জন্ম তারিখ ভুল থাকে, তবে সেটি শুধুমাত্র একবার সংশোধন করার সুযোগ পাবেন আপনি। দ্বিতীয়বার জন্ম তারিখ পরিবর্তন করার কোনো রকম সুযোগ নেই। তাছাড়া, আধার কার্ডে লিঙ্গ পরিবর্তনের সুযোগও একবার পাবেন। এর পাশাপাশি নাম পরিবর্তনের ক্ষেত্রে দুইবার আধার কার্ড সংশোধন করার সুযোগ পাবেন আপনি। ফলে এবার থেকে আধার কার্ড তৈরির ক্ষেত্রে এবং সংশোধন করার ক্ষেত্রে আপনাকে আরও সচেতন হতে হবে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026