ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC Bima Sakhi Yojana: একসাথে ২১ হাজার টাকা পেয়ে যাবেন মহিলারা, বীমা সখী যোজনার উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

আগামী তিন মাসের মধ্যে মহিলাদের হাতে এসে যাবে ২১ হাজার টাকা। প্রধানমন্ত্রী হরিয়ানার পানিপথের একটি অনুষ্ঠানে বীমা সখী যোজনার ঘোষণা করতে। চলেছেন। রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা এলআইসির সাথে একসাথে এই প্রকল্প শুরু করতে চলেছে ভারত সরকার। একটি উন্নত ভারতের নারীর ক্ষমতায়নের স্বপ্নে প্রধানমন্ত্রী এই উদ্বোধন করতে চলেছেন বলে জানা যাচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হরিয়ানা রাজ্যপাল বন্দারু দত্তাত্রেও, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সায়নি, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অন্যান্য মন্ত্রীরা। যদিও এলআইসি এখনও এই প্রকল্পের ব্যাপারে বিশদ তথ্য প্রদান করেনি।

এলআইসি বিমা সখী যোজনা: চাকরির সুযোগ

এই কর্মসূচির আওতায় নারীরা বীমা এজেন্ট হবার সুযোগ পেয়ে যাবেন এবং প্রতি মাসে ৭০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে যাবেন সরকারের তরফ থেকে। যোজনার উদ্দেশ্য গ্রামীণ মহিলাদের চাকরির সুযোগ এবং আর্থিক সহায়তা প্রদান করা। প্রথম বছরে মহিলারা মাসের ৭,০০০ টাকা করে পাবেন। দ্বিতীয় বছরে তারা পেয়ে যাবেন প্রতি মাসে ৬,০০০ টাকা করে এবং তৃতীয় বছরে তারা পেয়ে যাবেন প্রতি মাসে ৫,০০০ টাকা করে। এছাড়াও তারা ২,১০০ টাকা করে অতিরিক্ত ইনসেন্টিভ পেয়ে যাবেন। বিমা লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কমিশন ভিত্তিক পুরস্কার তাদের জন্য রয়েছে।

LIC বিমা সখী যোজনা: নিয়োগ

এই কর্মসূচির প্রথম ধাপে ৩৫ হাজার মহিলাদের নিয়োগ করা হবে এজেন্ট হিসেবে। এর পাশাপাশি ভবিষ্যতে আরো ৫০ হাজার মহিলাকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে এই প্রোগ্রামটি হরিয়ানায় চালু হলেও ধীরে ধীরে সারাদেশে প্রয়োগ করা হবে। বীমা সখী যোজনায় রেজিস্ট্রেশন করতে মহিলাদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে এবং নূন্যতম যোগ্যতা হতে হবে দশম শ্রেণী পাশ।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026