ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। সম্প্রতি ভারতীয় গ্রাহকরা, ভারতের বেস্ট সেলিং বাজেট মূল্যের বাইক হিরো স্প্লেন্ডারের ইলেকট্রিক ভ্যারিয়েন্ট লঞ্চ হবে বলে আশা প্রকাশ করেছেন।
সাধ্যের মধ্যে বাইকের কথা মাথায় এলেই সকলের মনে ভেসে ওঠে একটাই ব্র্যান্ড, সেটি হল হিরো। এই কোম্পানির বাজেট মূল্যের Hero Splendor বাইকটি ব্যাপক জনপ্রিয়। এই বাইকের দাম যেমন কম, ঠিক তেমনই মাইলেজ দেয় অনেকটাই।আসলে বর্তমানে একদিকে পেট্রোলের মূল্যবৃদ্ধি এবং অন্যদিকে পরিবেশের কথা খেয়াল করে নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ইলেকট্রিক বাইক বা স্কুটি কেনার। এই সময় যদি অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড Hero MotoCorp তাঁদের ইলেকট্রিক বাইক লঞ্চ করে তাহলে তা প্রচন্ড জনপ্রিয় হতে বাধ্য। আর এই কথা ভেবেই কোম্পানি এবার ভারতের বাজারে Hero Splendor ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে। এই বাইকটি প্রসঙ্গে জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।
নতুন ইলেকট্রিক Hero Splendor বাইকে একটি ৩০০০ ওয়াটের মোটর বসানো হবে যা বাইকটিকে শক্তিশালী পারফরম্যান্স দেবে। এর সাথে, এটিতে ৮.০২ kWh ক্ষমতার একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকবে, একবার সম্পূর্ণ চার্জ করা হলে, এই বাইকটি ২৫০ কিমি পথ যেতে পারবে। দমদার পারফরম্যান্সের পাশাপাশি এই বাইকে অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বাইকে ডিজিটাল স্পিডোমিটার এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট, ডিজিটাল ওডোমিটার এবং ট্রিপ মিটার এবং এলইডি হেডলাইট পাবেন। বাইকে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে ও নিরাপত্তার জন্য সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পিছন চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এই বাইক কবে লঞ্চ হবে তা কোম্পানি জানায়নি। কিন্তু মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই বাইক চলতি ডিসেম্বর মাসের শেষ দিকে আনুমানিক ১.৩০ লাখ থেকে ১.৫০ লাখ টাকা দামে বাজারে আসবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…