নিউজ

সময়সীমা বাড়িয়ে দিল সরকার, ১৪ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে পরিষেবা পাবেন – AADHAAR CARD UPDATE

গুরুত্বপূর্ণ নথি সম্পর্কে বড় আপডেট। দেশের প্রত্যেক মানুষের জন্য সুবিধা করে দিল সরকার। আসলে অনেকেই আছেন যাদের আধার কার্ডে নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য কিছু ভুল রয়েছে। সেগুলো সংশোধন করার জন্য আরও একবার সুযোগ দিচ্ছে সরকার।

ভুল তথ্য থাকা আধার কার্ড আপডেট করার জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) গ্রাহকের কাছ থেকে ৫০ টাকা চার্জ করে, সেটা আপাতত বিনামূল্যে। তবে আপনি যদি আপনার আধার কার্ডে নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর, ই-মেইল আইডির মতো কোনও পরিবর্তন আপডেট করতে চান তবে আপনি এটি ১৪ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করতে পারবেন। এর আগে শেষ তারিখ ছিল ১৪ সেপ্টেম্বর। আপডেট করার জন্য সময় বাড়ানো হয়েছে।

এই ছাড় দেওয়া হয়েছে যাতে ব্যবহারকারীরা নিয়মিত ভিত্তিতে তাদের বিবরণ আপডেট করতে উত্সাহিত হতে পারেন সে জন্য। এই উদ্যোগটি বিশেষত তাদের জন্য যারা ১০ বছর আগে আধার কার্ড পেয়েছিলেন এবং এখনও পর্যন্ত এটি আপডেট করেননি। এই বিনামূল্য পরিষেবাটি আগে কেবল ১৪ জুন পর্যন্ত উপলব্ধ ছিল, তারপরে এটি ৩ মাসের জন্য বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। এখন আবার সময়সীমা বাড়িয়ে ১৪ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। মনে রাখতে হবে এই বিনামূল্যে পরিষেবা শুধুমাত্র অনলাইন আপডেটের জন্য উপলব্ধ। আপনি যদি অফলাইন সেন্টারে যান তবে আপনাকে প্রয়োজনীয় অর্থ প্রদান করতে হবে।

কীভাবে অনলাইনে আপডেট করবেন?

• প্রথমে আপনাকে মাইআধার পোর্টাল বা অফিসিয়াল আধার ওয়েবসাইটে (myaadhaar.uidai.gov.in) যেতে হবে।

• এর পরে “লগইন” এ ক্লিক করুন এবং আপনার আধার কার্ড নম্বর এবং ক্যাপচা লিখুন। “জেনারেট ওটিপি” অপশনে ক্লিক করুন।

• তারপরে আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে আওয়া ওটিপি লিখুন।

• পরবর্তী ধাপে আপনি এখন “আপডেট অ্যাড্রেস” সিলেক্ট করুন এবং তারপরে অনলাইনে আধার আপডেট অপশন নির্বাচন করুন।

• যে তথ্য আপডেট করতে চান এমন বিভাগে ক্লিক করুন: নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা ইত্যাদি।

• এখন প্রমাণ হিসাবে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026