ভোটার আইডি কার্ডের ক্ষেত্রে নয়া সতর্কতা, এই ভুল করলে বিপদে পড়বেন – VOTER ID CARD

ভারতের নির্বাচন কমিশন দ্বারা ভারতের প্রতিটি নাগরিকের অন্যতম প্রধান পরিচয়পত্র হিসাবে ভোটার আইডি কার্ড আবশ্যিকভাবে থাকতে হবে। ১৮ বছর কিংবা তার ঊর্ধ্ব যেকোনো নাগরিকের ভোটার আইডি কার্ড থাকা আবশ্যিক। তবে এমন অনেক নাগরিক রয়েছেন যাদের এলাকা ভেদে এক বা একাধিক ভোটার আইডি কার্ড বর্তমান। সেক্ষেত্রে বড় জরিমানা গুনতে হতে পারে সেই ব্যক্তিকে। পাশাপাশি হতে পারে কারাবাসও।

ভারতের একজন নাগরিকের একাধিক ভোটার আইডি কার্ড থাকা আইনত একেবারেই অপরাধের। খুব সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতাকে দুটি আলাদা এলাকার ভোটার আইডি কার্ড রাখার অপরাধে জরিমানা দিতে হয়েছে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে তিস হাজারী আদালত থেকে সমন জারি করে দেওয়া হয়েছে। যদি কারোর দুটি ভোটার আইডি কার্ড থাকে তবে ঠিক কি হতে পারে! বিস্তারিত জেনে নিন।

সংবিধানের ১৭ ধারা অনুযায়ী, ভারতের কোন নাগরিকের একাধিক ভোটার আইডি কার্ড থাকা আইনত অপরাধ। তবে অনেকক্ষেত্রে স্থানের পরিবর্তনের কারণে অনেকের দুটি পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ড তৈরি করা হয়ে যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উদ্যোগী হয়ে নিজের পুরানো ভোটার আইডি কার্ড অবিলম্বে বাতিল করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। নতুবা বিপদের সম্মুখীন হতে হবে।

যারা দুটি ভোটার আইডি কার্ড ব্যবহার করে থাকেন, তারা নিজেরা নিশ্চিতভাবে জানেন তারা দুটি ভোটার আইডি কার্ড ব্যবহার করেন। তবে এই কথা যদি নির্বাচন কমিশনের কাছে পৌঁছায় তাহলে, ঐ নির্দিষ্ট নাগরিকের জরিমানা হওয়ার পাশাপাশি ১ বছরের হাজতবাসও হতে পারে।

তবে এই পরিস্থিতিতে দুটি ভোটার আইডি কার্ডের গ্রাহকদের মধ্যে যারা আইনের পথে ভারতীয় নাগরিক হিসাবেই থাকতে চান তাদের প্রথমেই ভারতের নির্বাচন অফিসে যেতে হবে। পরে সেই অফিসে গিয়ে ৭ নম্বর ফর্ম নিয়ে তা ফিলাপ করেই জমা দিতে হবে। উল্লেখ্য, এই ফর্মটি এসডিএম ও বিএলও-র অফিসেই জমা দিয়ে আসতে হবে। আর এর পরেই ঐ নির্দিষ্ট নাগরিকের বর্তমান বাসস্থান ও তথ্য অনুযায়ী দুটির বদলে একটি ভোটার আইডি কার্ড সচল করা হবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026