নিউজ

দিল্লি দাঙ্গা : গ্রেফতার করতে আধার তথ্য ব্যবহার করা হয়নি : অমিত শাহ

দিল্লির দাঙ্গার দোষীদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য মুখের স্বীকৃতি প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। এই অভিযোগ ওঠার একদিন পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার স্পষ্ট করে দিলেন যে, গ্রেপ্তার করতে আধার তথ্য ব্যবহার করা হয়নি, পরিবর্তে ভোটার আইডি কার্ড ও ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে অপরাধীদের চিহ্নিত করা হয়েছিল।

ভয়াবহ সাম্প্রদায়িক হিংসা নিয়ে বিতর্ক চলাকালীন লোকসভায় বক্তব্য রেখে অমিত শাহ বলেন, ‘কেবল ড্রাইভিং লাইসেন্স এবং ভোটার আইডি কার্ড অপরাধীদের সনাক্তকরণের জন্য ব্যবহার করা হচ্ছে (দিল্লির হিংসায় জড়িত অপরাধীদের)। আধার তথ্য ব্যবহার করা হচ্ছে না।’ এই নিয়ে সংবাদমাধ্যমের কিছু অংশ তাদের রিপোর্টে ভুল ব্যাখ্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন : গভীর সংকটে ভারতীয় অর্থনীতি, যে কোন সময় বড় দুর্ঘটনা : রাহুল

২৩ শে ফেব্রুয়ারি উত্তর-পূর্ব দিল্লিতে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গায় কমপক্ষে ৫০ জন নিহত এবং ৫ শতাধিক আহত হয়েছে। জাফরাবাদ এলাকায় নাগরিকত্ব (সংশোধন) আইনের সমর্থক এবং নাগরিকত্ব (সংশোধন) আইনের বিরোধী – এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল। সেই হিংসা দ্রুত ছড়িয়ে পড়েছিল। যার ফলস্বরূপ উত্তর-পূর্ব দিল্লিতে তিন দিন ধরে বিক্ষোভকারীরা বাড়িঘর, দোকানপাট, যানবাহন ও পেট্রোল পাম্প জ্বালিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ করে পাথর ছোঁড়ে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026