ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচে ইডেনে থাকবে না কোন দর্শক

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচটি গতকাল বৃষ্টির জন্য বাতিল হয়েছে। এবার দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ দুটি দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে বলে জানানো হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ম্যাচটি উত্তরপ্রদেশের লখনৌতে হবে, যেখানে ইতিমধ্যেই জানানো হয়েছে এই ম্যাচটি দর্শক শুন্য হবে। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে একথা। ইডেনে তৃতীয় ম্যাচটি দর্শকশূন্য হবে কিনা তা এখনো নিশ্চিত না হলেও, সিএবির তরফে এই মুহুর্তে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।

গতকাল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, কোনো ক্রীড়া প্রতিযোগিতা বা ম্যাচ আয়োজন করলেও তা দর্শক শূন্য ভাবে করতে হবে। বিসিসিআই এর এক আধিকারিক বলছেন, ‘সরকার যা নিয়ম করবে আমরা তা মেনে চলবো। সরকার যদি না চায় তাহলে দর্শক শূন্য স্টেডিয়ামেই খেলা হবে।’ বৃহস্পতিবার ইউপিসিএ সচিব যুধবীর সিং লখনউতে সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘সরকারী নির্দেশের পর আমরা বিসিসিআই কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে, ১৫ ই মার্চ ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবেনা।’

আরও পড়ুন : ভারতে করোনা আতঙ্ক, এই তিন দেশ হতে পারে আইপিএল ২০২০

যদিও ইডেনে তৃতীয় ওয়ানডে নিয়ে সিএবি এখনো সরকারি ভাবে কিছু জানায়নি। তবে সিএবির তরফে এই মুহূর্তে টিকিট বন্ধ রাখা হয়েছে। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং তারপর সিদ্ধান্ত জানাবেন। তবে দর্শক শূন্য ইডেনেই তৃতীয় ওয়ানডে হওয়ার চান্সই সবচেয়ে বেশি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026