ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

প্রবীণ নাগরিকদের পেনশন প্রকল্পে আধার বাধ্যতামূলক

প্রবীণ নাগরিকদের জন্য পেনশন প্রকল্প প্রধানমন্ত্রী বায়ো বন্দনা যোজনা (PMVVY) এর গ্রাহকদের জন্য কেন্দ্রীয় সরকার আধার যুক্ত করা বাধ্যতামূলক করেছে। ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ সালের ইউনিয়ন বাজেটে ঘোষণা করা হয়েছিল এই পেনশন প্রকল্পটি। এই আর্থিক বর্ষ থেকে তা বাস্তবায়িত হতে চলেছে। এই স্কীমটি এলআইসি দ্বারা পরিচালিত হবে, যেখানে প্রবীণ নাগরিকরা ৮ শতাংশ হারে বার্ষিক সুদ পাবেন।

এই স্কীমে প্রবীণ নাগরিকরা মাসে ১০,০০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন, তার জন্য কোনো শেয়ার মার্কেট বা মিউচ্যুয়াল ফান্ডে টাকা রাখতে হবে না। এলআইসি তে নূন্যতম ১.৫ লক্ষ টাকা থেকে সর্বাধিক ১৫ লক্ষ টাকা রাখলেই আপনি পেনশন পাবেন। প্রতিমাসে পেনশন নিলে আপনি ৮ শতাংশ হারে এবং প্রতি বছর পেনশন নিলে ৮.৩ শতাংশ হারে পেনশন পাবেন। ১০ বছর ধরে প্রতিমাসে ১০,০০০ টাকা পেনশন পেতে আপনাকে ১৫ লক্ষ টাকা লগ্নি করতে হবে। আপনি এলআইসিতে লগ্নি করলে পেনশনের টাকা সরাসরি আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন।

আরও পড়ুন : RBI এর তরফে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য সুখবর

এই প্রসঙ্গেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে বলা হয়েছে যে, এই স্কীমে লগ্নি করতে গেলে অবশ্যই লগ্নিকারির আধার কার্ড দিয়ে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যাদের আধার কার্ড নেই তাদের এই প্রকল্পে লগ্নি করতে হলে আগে আধারের জন্যে আবেদন করতে হবে। ২০২০ এর মার্চ পর্যন্ত এই স্কীমে লগ্নি করা যাবে যা আগেই জানানো হয়েছিল।

Anirban Kundu

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026