নিউজ

ভারতে তৈরি হল মোদী মন্দির, গড়লেন তামিলনাড়ুর এক কৃষক

বিরোধীরা যতই মনে করুক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দেশের পক্ষে হিতকর নন। তামিলনাড়ুর এক কৃষক মোদীর মধ্যেই খুঁজে পেলেন ঈশ্বরকে। মোদীর নামে গড়ে তুললেন মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে এতটাই খুশি যে তাঁকে ভগবানের সাথে তুলনা করলেন তিনি। মন্দির গড়ে তার ভেতর স্থাপন করলেন মোদীর মূর্তি।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশ জুড়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই সময় স্রোতের উল্টো পথে গিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ তামিলনাড়ুর তিরুচিলাপল্লী জেলার য়ারকুড়ি গ্রামের পি শঙ্কর। পেশায় কৃষক তামিলনাড়ুর এই যুবক মনে করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষ নন, সাক্ষাৎ ভগবান।

আরও পড়ুন : ‘নিজেকে ফকির বললেও দু’লাখ টাকার চশমা পড়েন প্রধানমন্ত্রী’, মন্তব্য সিপিএম নেতা মহম্মদ সেলিম

নরেন্দ্র মোদীর নামে মন্দির গড়ে তাতে মোদীজীর মূর্তি স্থাপন করার পর তিনি জানান, ‘আমি মোদী ‘আয়া’কে ভীষণ পছন্দ করি। কারণ তিনি গ্রামীণ এলাকার উন্নতির জন্য প্রচুর কল্যাণমূলক প্রকল্প নিয়ে এসেছেন।’ মোদী মন্দির গড়ে তোলার এই কর্মযজ্ঞে তাঁর লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। তবু পিছু হটতে নারাজ তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, ‘এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ২৫ হাজার খরচ হয়েছে, ভবিষ্যতে আরও খরচ করবো।’ প্রধানমন্ত্রীর প্রতি এতটাই শ্রদ্ধা তাঁর যে প্রতিদিন মোদী মূর্তিকে পূজা করেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026