অবসর নিতে চলেছে ১৯৯৯ এর কার্গিল যুদ্ধ জেতানো ভারতীয় বায়ুসেনার বিমান মিগ-২৭। দীর্ঘ চার দশক ব্যবহারের পর এই যুদ্ধ বিমানটি অবসর নিচ্ছে বায়ুসেনা থেকে। আজ অর্থাৎ শুক্রবার শেষ বারের মতো যোধপুরের এয়ারফোর্সের এয়ারবেস থেকে উড়বে মিগ-২৭। বিখ্যাত এই যুদ্ধ বিমানটি গত চার দশক ধরে IAF এর মেরুদন্ড ছিল।
গতকাল বায়ুসেনার এক মুখপত্র টুইট করে জানিয়েছেন, ‘ভারতীয় বায়ুসেনার সুইং উইং ফাইটার এয়ারক্রাফট মিগ-২৭ আগামী শুক্রবার রাজস্থানের যোধপুর এয়ারবেস থেকে শেষবারের মতো উড়বে। এটি শেষবারের মতো চালাবেন করবেন এয়ার মার্শাল এস কে ঘোটিয়া।’
আরও পড়ুন : ভারতীয় সেনাবাহিনীতে নতুন পদ, আমেরিকার মতো ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ পেল ভারত
১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ চলাকালীন এই যুদ্ধ বিমানটি পাক সেনাদের ঘাঁটি সফল ভাবে ধ্বংস করেছিল। বায়ুসেনার কাছে এই বিমানটি ছিল অত্যন্ত প্রিয়। তারা মিগ-২৭ এর নাম দিয়েছিল ‘বাহাদুর’। শুধু কার্গিল যুদ্ধই নয়, যেকোনো যুদ্ধেই সফলতার সাথে ব্যবহার হয়েছে এই মিগ-২৭। এবার সেই যুদ্ধবিমান টিকেই অবসরে যেতে হচ্ছে।
বায়ুসেনার এক অফিসার বলছিলেন, ‘পৃথিবীর কোন দেশই আজকের দিনে আর মিগ-২৭ ব্যবহার করে না। ভারতের হাতে যে মিগ-২৭ বিমান গুলো ছিল সেগুলো সবই ২০০৬ এর আপডেটেড ভার্সন।’ মিগ-২৭ কে এরপর সংগ্রহশালায় রাখা হবে বলে জানান তিনি। আটের দশকে ভারতীয় এয়ারফোর্সের হাতে আসা এই বিমান সেইসময় নির্ভুল লক্ষ্যে বোমা ফেলতে পারতো। আকাশ থেকে আক্রমণে বিশেষ দক্ষতা ছিল এই বিমানের। কিনজ সময়ের সঙ্গে সঙ্গে কমেছে দক্ষতা, এবার অবসরে চলে যাচ্ছে বায়ুসেনার প্রিয় ‘বাহাদুর’।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…