ভারতের স্বতন্ত্র সনাক্তকরণ কর্তৃপক্ষ অর্থাৎ ইউআইডিএআই দুটি নতুন সুবিধা চালু করে দিয়েছে আধার কার্ডের জন্য। আধার কার্ডের সঙ্গে সংযুক্ত জাল মোবাইল নম্বর এবং ইমেইলের সন্ধান করা যেতে পারে এই নতুন পদ্ধতির মাধ্যমে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার আধার কার্ড যাচাই করে নিতে পারবেন, এবং জানতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে জাল মোবাইল নম্বর এবং ইমেইল লিংক করা হয়েছে কিনা। ইতিমধ্যেই এই যাচাই করণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মোবাইলে অ্যাপ এবং ওয়েবসাইট থেকে এটি আপনি ব্যবহার করতে পারবেন।
আসলে অনেক ব্যবহারকারী জানেন না কোন মোবাইল নম্বর এবং ইমেইল তাদের আধার কার্ডের সঙ্গে লিংক করা রয়েছে এই মুহূর্তে। এটি জানতে ইউআইডিএআই একটি নতুন সুবিধা চালু করেছে, যার কারণে ব্যবহারকারীরা জানতে পারবেন কোন মোবাইল এবং ইমেইল নম্বর তাদের আধার কার্ডের সঙ্গে লিংক করা রয়েছে। আধারের সাথে লিংক করা মোবাইল নম্বর এবং ইমেইল আইডি চেক করতে আপনাকে ইউআইডিএআই-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এছাড়াও আপনি mAadhaar এপ্লিকেশন থেকে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এর জন্য আপনাকে আধার কেন্দ্র বা পোস্ট অফিসে যেতে হবে না।
অনলাইন মাধ্যমে কিভাবে করবেন এই কাজ?
১. প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. এরপরে আপনাকে ‘মাই আধার’ অপশনে ক্লিক করতে হবে এবং তারপর ‘আধার সার্ভিসেস’ অপশনে ক্লিক করতে হবে।
৩. এরপরে ব্যবহারকারীদের ভেরিফাই মোবাইল/ আধার নম্বরে ট্যাপ করতে হবে
৪. তারপর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনি নিজের মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে যাচাই করতে পারবেন।
৫. আধার নম্বর সহ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ক্যাপচার সহ আপনাকে লিখতে হবে।
৬. এরপরে ওটিপি মোবাইল এবং ইমেইল ভেরিফাই হয়ে যাবে। এভাবেই আপনি জেনে নিতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর এবং ইমেইল আইডি লিংক করা রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…