বলিউড

Shefali jariwala: গোয়া থেকেই ছবি শেয়ার ‘কাঁটা লাগা’ গার্লের, বিচে সুইম স্যুটেই পোজ দিলেন তিনি

২০০২ সালে মুক্তি পেয়েছিল ‘কাঁটা লাগা’ গানটি। রাতারাতি দর্শকদের মাঝে এক বিশাল জনপ্রিয়তা পেয়েছিল এই গান। পাশাপাশি এই গানের হাত ধরেই রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল শেফালী জোড়িওয়ালারও। সাধারণের মাঝে ‘কাঁটা লাগা’ গার্ল হিসাবেই এক বিপুল পরিচিতি অর্জন করেছিলেন তিনি। তবে এই মুহূর্তে তাকে দেখলে রীতিমতো অবাক হতে হয়। আগের থেকেও তার সৌন্দর্য যেন বেড়ে গিয়েছে দ্বিগুণ। এই মুহূর্তে নিজের সাম্প্রতিক বেশ কিছু বোল্ড ঝলক ভাইরাল হওয়ার সূত্র ধরেই চর্চায় তিনি।

শেফালী জোড়িওয়ালা বেশ ভালোই সক্রিয় সোশ্যাল মিডিয়ার পাতায়। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যাও নেহাত হাতে গোনা নয়। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেই ঝলক মিলবে। অভিনয় দুনিয়ায় সেভাবে সক্রিয় না থাকলেও, ইন্ডাস্ট্রির বাইরে নন তিনি। থেকে থেকে অভিনয় দুনিয়ায় দেখা মেলে তার। অভিনয়ের পাশাপাশি একাধিক ফটোশুটেও অংশগ্রহণ করে থাকেন শেফালী। আপাতত, নিজের গোয়া লুককে কেন্দ্র করেই একাংশের মাঝে চর্চিত অভিনেত্রী।

বেশ কয়েকদিন আগেই গোয়াতে ছুটি কাটাতে গিয়েছিলেন শেফালী জোরওয়ালা। খুব সম্ভবত নিজের স্বামীর সাথেই একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তিনি। উল্লেখ্য, প্রায়ই নিজের স্বামীর সাথে কাটানো একাধিক ঝলক শেয়ার করে নেন অভিনেত্রী। তবে এই মুহূর্তে কালো মানানসই মনোকিনিতেই সমুদ্র সৈকতে দেখা মিলেছে তার। খোলা চুলে, একেবারে বিনা মেকাপ লুকেই গোধূলির আলোয় গোয়ার বিচ থেকেই নিজের বোল্ড ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। আর তার সেই ঝলকে মুগ্ধ তার ভক্তমহলের একাংশ। তাদের বেশিরভাগের মত, তিনি আগের থেকেও আরো অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছেন। কারোর আবার মনে হয়েছে, তিনি হয়তো অমৃত খেয়ে নিয়েছেন।‌ আর সেই কারণেই এখনো তার রূপের জাদুতে চোখ ধাঁদিয়ে যাচ্ছে একাংশের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026