ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার নথিভুক্তিকরণের কাজ শুরু হচ্ছে। সোমবার থেকেই এই কাজ শুরু করছে খাদ্য দফতর। খাদ্য দফতরের স্থানীয় অফিসে সোম থেকে শনিবার পর্যন্ত কাজের দিনগুলিতে নথিভুক্তিকরণ করা হবে।
এছাড়া চলতি সপ্তাহে ২ দিন, মঙ্গল ও বুধবার রেশন দোকানে ইলেকট্রনিক পয়েন্ট অব সেলস (ই-পস) যন্ত্রের মাধ্যমেও এই নথিভুক্তিকরণের কাজ করা হবে। “সব রেশন গ্রাহকের আধার নথিভুক্তিকরণ বড় কাজ। সেইজন্যে কয়েক মাস সময় লাগবে।” , জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
গত ১৮ সেপ্টেম্বর একটি নির্দেশিকা জারি করেছে খাদ্য দফতর। খাদ্য দফতরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, রেশন দোকানে সরকারি ভর্তুকিতে খাদ্য পেতে হলে রেশন গ্রাহকদের আধার নথিভুক্তিকরণ করতে হবে। আধার নথিভুক্তিকরণ না হলে আগামীদিনে তাঁরা ভর্তুকিতে চাল-গম কিছুই পাবেন না।খাদ্য দফতরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে রেশন গ্রাহক তাঁর পরিবারের সব সদস্যের আধার নম্বর দিয়ে নথিভুক্তিকরণ করাতে পারবেন।
ফলে পরিবারের একজন সদস্য এসে আধার নম্বর যাচাই করিয়ে পরিবারের সবার বরাদ্দের খাদ্য সংগ্রহ করতে পারবে। গ্রাহকের মোবাইল নম্বরও যন্ত্রে নথিভুক্ত করা হবে। রেশন নেওয়ার সময় নথিভুক্ত মোবাইলে আসা ওটিপি ই-পস যন্ত্রে দিতে হবে। এতে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আসবে বলে মনে করে খাদ্য দফতর৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…