জীবনযাপন

রসুন ও পেঁয়াজের মিশ্রণের জাদুকরী প্রভাব!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : ঋতু পরিবর্তনের সাথে সাথে সাধারণত সর্দি-কাশির মতো সমস্যা হয়ে থাকে। এটি খুবই অস্বস্তিকর একটি সমস্যা। আবহাওয়ার সাথে ভাইরাস ও ব্যাকটেরিয়া বাহিত হয়ে সংক্রমনের মাধ্যমে এই সর্দি-কাশি হয়ে থাকে। এই রোগের লক্ষণ হিসেবে মাথাব্যথা, গলাব্যথা, বুকে কফ জমা ও কাশির সমস্যা দেখা দেয়। এই সময় পেঁয়াজ ও রসুন এই সমস্যা সমাধান করতে সক্ষম। রসুন ও পেঁয়াজের থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান প্রদাহরোধী হিসেবে কাজ করে। পেঁয়াজ ও রসুন উভয়ের মধ্যে রয়েছে শক্তিশালী উপাদান অ্যালিসিন। এই উপাদান প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। জেনে নিন সর্দি কাশির সমস্যা পেঁয়াজ ও রসুন একসাথে কিভাবে খাবেন-

পেঁয়াজ ও রসুনের মিশ্রণ টি বানাতে প্রয়োজন- দুইকাপ জল, অর্ধেক পেঁয়াজ ও দুই কোয়া রসুন।

রসুন ও পেঁয়াজের মিশ্রণটি বানানোর জন্য প্রথমে একটি পাত্রে দুই কাপ জল নিয়ে হালকা আঁচে গরম করুন। গরম করা হয়ে গেলে তার মধ্যে রসুন ও পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিন। এইবার এই সব উপাদান একত্রে সেদ্ধ করুন। সেদ্ধ করা হয়ে গেলে পাত্রটি ওভেন থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন। ঠান্ডা হয়ে এলে মিশ্রণটি ছেঁকে নিয়ে পান করুন। প্রতিদিন দুই থেকে তিন কাপ এই পানীয় পান করলে সর্দি কাশির সমস্যা থেকে মুক্তি মিলবে। তবে খাওয়ার সময় কোন রকম সমস্যা হলে খাওয়া তৎখনাৎ বন্ধ করে দিন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026