ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আধার কার্ড এবং প্যান কার্ড লিংক সম্পর্কিত বড় আপডেট জারি করল সরকার, কাজটি শেষ করতে হবে দ্রুত না হলে নেওয়া হবে ব্যবস্থা

ভারতীয় আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা এবং স্বাচ্ছন্দ আনার জন্য ভারতীয় সরকার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াকে বাধ্যতামূলক করে দিয়েছে। এর মাধ্যমে আর্থিক লেনদেন আরো বেশি স্বচ্ছ করে তুলেছে ভারত সরকার। এর মাধ্যমে কর ফাঁকি আরো বেশি করে রোধ করতে চাইছে সরকার। আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা শুধুমাত্র একটি আর্থিক বাধ্যতামূলক বিষয় নয়, এখন কিন্তু একটা স্বচ্ছ আর্থিক পরিবেশে তৈরি করেছে এই প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার বিষয়টা। এই প্রক্রিয়া সম্পূর্ণ করা কেবলমাত্র যে আইনি সেটাই নয়, এটা কিন্তু আপনার আর্থিক লেনদেন কে আরো নির্বিঘ্ন করে তোলে।

ভারতের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলছেন, সারাদেশে এখনো পর্যন্ত ১১.৪৮ কোটি প্যান কার্ড ধারি রয়েছেন যারা এখনও পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেননি। তৃণমূল কংগ্রেসের একজন সাংসদের প্রশ্নে সংসদে এই কথাটি বলেছেন পঙ্কজ চৌধুরী। ১ জুলাই ২০১৭ এর আগে ইস্যু করা প্যান কার্ড আধারের সাথে সংযুক্ত করা সরকার কর্তৃক বাধ্যতামূলক করা হয়েছিল।

এজন্য সময়সীমা ছিল ৩০ জুন ২০২৩। জানানো হয়েছিল যদি এটা না করা হয় তাহলে কিন্তু প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। পঙ্কজ চৌধুরী বলছেন এখনো পর্যন্ত ৬০ লক্ষেরও বেশি মানুষ আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করেছেন। এর কারণে সরকার ৬০১. ৯৭ কোটি টাকা আয় করেছেন বলেও জানিয়েছেন তিনি

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026