ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দশটি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস আসতে চলেছে ভারতে, ট্রেনের সম্ভাব্য রূটগুলি জেনে নিন

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পরে এবারে খুব শীঘ্রই আসতে চলেছে, বন্দে ভারত স্লিপার। আগামী মাসে ভারতের লঞ্চ হতে চলেছে এই নতুন ট্রেন এবং এর জন্য যাত্রীরা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলা চলে। এটি হবে বন্দে ভারতের মতোই একটি ইউনিক ট্রেন এবং এখানে অবশ্যই একবার না একবার ভ্রমণ করতে চাইবেন যে কোন যাত্রী। সাধারণ মানুষদের জন্য এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। স্লিপার বন্দে ভারত ট্রেনের কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন তিনি। চলুন জেনে নেওয়া যাক এই ট্রেনের প্রথম সম্ভাব্য রুট কি হতে পারে।

বর্তমানে ৪১ টি বন্দে ভারত ট্রেন চলাচল করছে সারা ভারতে এবং এর মধ্যে ৩৯ টি ট্রেন চলছে নিয়মিত সময় অনুযায়ী এবং দুটি ট্রেন রয়েছে রিজার্ভে। এই সমস্ত বন্দে ভারত এক্সপ্রেস চেয়ার কারে যে কেউ ভ্রমণ করতে পারেন এবং টিকিট কাটলেই তিনি এই ট্রেনের সফর করতে পারবেন। এই ট্রেন সকালবেলা পৌঁছে যায় নির্দিষ্ট গন্তব্য এবং রাত্রিবেলা আবারো ফিরে আসে। এই যাত্রাকে আরো সুবিধাজনক করতে চলেছে ভারতীয় রেলওয়ে। এবারে হয়তো আরও দূরবর্তী বন্দেভারত এক্সপ্রেস চালু করতে চলেছে ভারতীয় রেলওয়ে, যাতে যাত্রীরা ঘুমিয়ে যাতায়াত করতে পারবেন।

রেলমন্ত্রকের মতে দেশের প্রধান রুট দিল্লি থেকে হাওড়া এবং দিল্লি থেকে মুম্বাই এর মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালানো হতে পারে। এই রুট হল ব্যস্ততম এবং বর্তমানে উভয় রুটে যাত্রী সংখ্যা প্রচুর। এই বিষয়টি মাথায় রেখে এই দুটি রোটে বন্ধে ভারত এক্সপ্রেস নতুন করে চালানো হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ১০ টি স্লিপার বন্দেভারত ট্রেন প্রস্তুত করা হচ্ছে ভারতের জন্য। এর মধ্যে রয়েছে দিল্লি ব্যাঙ্গালোর, দিল্লি চেন্নাই, দিল্লি গুয়াহাটি, দিল্লি ভুবনেশ্বর এবং দিল্লী পাটনা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026