নিউজ

এবার ঘরে বসেই করে ফেলুন আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক, জানুন পুরো প্রক্রিয়া

আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড লিংক করানোর অভিযান ইতিমধ্যে সারা ভারতের ব্যাপক আকার নিয়েছে। ভারতের নির্বাচন আয়োগ জানিয়েছে, ভারতের নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আগামী ভবিষ্যতে। নির্বাচনের মধ্যে যাতে কোন রকম সমস্যা না হয় সে ক্ষেত্রে এবং যাতে একজন ভোটার দুবার ভোট না দিতে পারেন সেক্ষেত্রে এই আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক করানোর অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে সংসদে এই সংক্রান্ত একটি বিল পাস করা হয়েছে এবং এই নিয়ে একটি আইন তৈরি করার কথা চলছে। এই আইন যদি পাশ করা হয় তাহলে আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড লিঙ্ক করার পথ অত্যন্ত সুগম হবে এবং স্বেচ্ছায় আপনারা আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক করাতে পারবেন।

ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর দুটি সুবিধা আপনাদের জন্য রয়েছে। প্রথমত এক ব্যক্তি একবারের জন্যই নিজের নাম ভোটার তালিকা লিস্ট করাতে পারবেন। দ্বিতীয়তঃ, কোন ব্যক্তি জাল ভোটার আইডি কার্ড তৈরি করতে পারবেন না।

আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড লিংক করানোর কাজ ইতিমধ্যেই সারা ভারতে জোর কদমে শুরু হয়েছে। অনলাইন এবং অফলাইন দুইভাবে এই আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক করানোর কাজ চলছে এই মুহূর্তে। যদি আপনি অফলাইনে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে যান তাহলে আপনাকে আধার কেন্দ্রে গিয়ে এই কাজ করতে হবে। অথবা অনলাইনে করতে হলে নির্বাচন আয়োগের ওয়েবসাইট এবং নির্বাচন কমিশনের নির্দিষ্ট কিছু কেন্দ্রে অনলাইনে আপনারা এই কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আবেদন ফরম ৬- বি সঠিকভাবে ফিলাপ করে জমা করতে হবে। তাহলেই আপনারা নিজের EPIC নম্বরের সঙ্গে আধার কার্ডের নম্বর লিঙ্ক করাতে পারবেন।

এই লিংক করানোর জন্য সবার আগে আপনাকে রাষ্ট্রীয় ভোটার সার্ভিস পোর্টাল এর অফিশিয়াল ওয়েবসাইট nsvp.in এ যেতে হবে। সেখানে পোর্টালে লগইন করে আপনাকে নির্দিষ্ট লিস্ট থেকে নিজের নাম খুঁজতে হবে। নিজের নাম খোঁজার জন্য আপনাকে নিজের রাজ্য এবং ভোটার কার্ডের নম্বর এন্টার করতে হবে। এর বাঁদিকে আপনি আধার কার্ডের নম্বর যোগ করার একটা অপশন পেয়ে যাবেন। এখানে গিয়ে আপনাকে নিজের আধার কার্ডের নম্বর ইন্টার করতে হবে এবং তারপর এই নম্বর এন্টার করার জন্য নম্বর ফিড করতে হবে। এরপর একটি নতুন উইন্ডো খুলবে যেখানে আপনাকে নিজের আধার কার্ডের সমস্ত ডিটেইল দিতে হবে। তারপরে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর একটি ওটিপি আসবে। সেই ওটিপি সাবমিট করলেই আপনার আধার কার্ডের সঙ্গে ভোটের কার্ডের নম্বর লিংক হয়ে যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026