টেক বার্তা

রিলায়েন্স জিও লঞ্চ করে দিল ৯০ দিনের একটি দুর্দান্ত প্ল্যান, প্রতিদিন পাবেন ২ জিবি ডেটা, সঙ্গেই এত বেনিফিট

আগস্ট মাসে গ্রাহকদের জন্য একটি নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থার রিলায়েন্স জিও। নিজের কনজিউমারদের জন্য ৭৫০ টাকার কমে এই বিশেষ প্ল্যান নিয়ে এসেছিল রিলায়েন্স জিও যেখানে ৯০ দিনের জন্য আপনারা সার্ভিস ভ্যালিডিটি পেয়ে যাচ্ছিলেন এবং তার সাথেই ছিল নানারকমের সুবিধা। তবে সম্প্রতি এই কোম্পানিটি এই প্লানে কিছু পরিবর্তন নিয়ে এসেছে। ৭৫০ টাকার এই প্লানের দাম এবার হয়েছে ৭৪৯ টাকা। অন্যদিকে, এই অফারে আপনারা কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারছেন, যা আপনাদের জন্য হতে চলেছে অত্যন্ত লাভজনক।

রিলায়েন্স জিও কোম্পানির ৭৪৯ টাকার প্লানে আপনারা প্রত্যেকদিন ২ জিবি করে আনলিমিটেড ইন্টারনেট, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং রিলায়েন্স জিওর সমস্ত এপ্লিকেশন ব্যবহার করতে পারছেন। এই প্লানের ভ্যালিডিটি ৯০ দিনের জন্য এবং এই সমস্ত অফার আপনারা ৭৫০ টাকার প্ল্যান এর সঙ্গেও পেয়ে যেতেন। তবে সব থেকে বড় ব্যাপারটা হল যখন ৭৫০ টাকার প্ল্যান ছিল সেখানে আপনারা এক টাকায় ১০০ এমবি অতিরিক্ত ইন্টারনেট পেতে পারতেন। তবে এবারে ৭৪৯ টাকার প্ল্যানের সঙ্গে এই অতিরিক্ত ইন্টারনেটের সুবিধা আপনারা পাবেন না।

সম্প্রতি রিলায়েন্স জিও তাদের প্ল্যান থেকে এই ১ টাকার স্কিমটি সরিয়ে দিয়েছে। অর্থাৎ এখন যদি আপনারা এই প্ল্যান গ্রহণ করেন তাহলে এই এক টাকার বেনিফিট আপনারা পাবেন না। পরিবর্তে বাকি সমস্ত বেনিফিট আপনাদের জন্য থাকবে। আপনাকে ৯০ দিনের জন্য প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট দেওয়া হবে। অর্থাৎ আপনারা সর্বমোট ১৮০ জিবি ইন্টারনেট পেতে পারবেন। অর্থাৎ আপনার প্রতিদিনের খরচ পড়বে ৮.৩২ টাকা।

যারা এতদিন পর্যন্ত ৭১৯ টাকার প্ল্যান গ্রহণ করতেন, তাদের জন্য এই নতুন প্ল্যান অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে চলেছে। তারা কিন্তু মাত্র ৩০ টাকা বেশি দিয়ে তাদের সার্ভিস ভ্যালিডিটি ৮৪ দিন থেকে ৯০ দিন পর্যন্ত বাড়িয়ে ফেলতে পারছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026