জানেন কি? মাত্র এক দিন বয়সি শিউরও আধার কার্ড তৈরি করা সম্ভব। সদ্যোজাত শিশুর জন্যও আধারের সুবিধা দিয়ে থাকে UIDAI কর্তৃপক্ষ। এমনকি সদ্যোজাত শিশুর আধার কার্ড তৈরি আবেদন আপনি নিজেই করে নিতে পারবেন। আবার দেশের কিছু হাসপাতালও এখন করে দেয় সদ্যোজাত শিশূর আধার কার্ড। আধার একটি গুরুত্বপূর্ণ নথি। সে বাচ্চা হোক কিংবা পুর্নবয়স্ক মানুষ। আধার কার্ড না থাকলে অনেক কাজই করা সম্ভব হয়না। সম্প্রতি UIDAI এর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে এই কথা।
UIDAI এর টুইটে জানানো হয়েছে, প্রত্যেকের আধার কার্ডের জন্য তালিকা ভুক্ত হওয়া উচিৎ। এমনকি একজন নবজাতকের ও নাম লেখানো যেতে পারে। এর জন্য আপনার দরকার হল সন্তানের জন্মের প্রমাণ পত্র এবং বাবা বা মায়ের আধার কার্ড।
জেনে রাখা ভালো, বায়োমেট্রিক ডেটা এক দিন থেকে পাঁচ বছর পর্যন্ত কোনও শিশুর আধার তৈরিতে নেওয়া হয়না। কারণ তাদের বায়োমেট্রিক পরিবর্তন হতে থাকে। এক দিনের সন্তানের আধার পেতে প্রয়োজন কেবল তার জন্ম সার্টিফিকেট। এছাড়া প্রয়োজন বাবা বা মায়ের আধার কার্ড। এই দুই নথি থাকলে খুব সহজে তার আধার কার্ড করা সম্ভব হবে বলেও জানানো হয়েছে। চলুন জানা যাক পদ্ধতি,
পদ্ধতি : প্রথমে UIDAI এর ওয়েবসাইটে যান এবং আধার রেজিস্ট্রেশন লিংক টিতে ক্লিক করুন। সেখানে একটি ফর্ম দেওয়া হবে সেটি ডাউনলোড করুন। সেখানে সন্তানের নাম এবং মোবাইল নং দিতে হবে। এর পরে আপনি আধার কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এই বার আপনাকে অবশ্যই সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্দিষ্ট দিন এবং সময়ে আধার এনরোল করাতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…