বিভিন্ন রাজ্যে নিজেদের সমর্থন ধরে রাখতে নেতা মন্ত্রীদের সেই রাজ্য সফর রাজনীতিরই এক নিয়ম। আর সেই নিয়মের বাইরে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢড়াও নন। উত্তরপ্রদেশে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে বারাণসী গেলেন প্রিয়ঙ্কা। সন্ত রবিদাসের জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপস্থিত হলেন গোবর্ধন রবিদাস মন্দিরে।
সেখানে গিয়ে সন্ত নিরঞ্জন মহারাজের সঙ্গে সাক্ষাৎ তো করলেনই পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে বসে মন্দিরের লঙরখানায় মধ্যাহ্নভোজও করলেন। এরপর তিনি ধর্মের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “সরল সাধাসিধে ধর্মই খাঁটি ধর্ম। এর মধ্যে রাজনীতি বা ভেদভেদের কোনও স্থান নেই। সন্ত রবিদাস যে ভক্তি আন্দোলনের দিশা দেখিয়েছিলেন, তাতে মানুষই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্ষমা, ভালোবাসা, বিশ্বাস আর মানবসেবাই সেই ধর্মের আসল ভিত্তি।”
চলতি মাসের মধ্যেই দু’বার প্রয়াগরাজ দর্শনও করে এসেছেন প্রিয়ঙ্কা-রাহুল। সেখানে গিয়ে মৎসজীবীদের সঙ্গে কথা বলতে, পুণ্য স্নান করতেও দেখা গিয়েছিল দু’জনকে। এবার বারাণসী গিয়ে লঙরখানায় খাওয়ার পাশাপাশি বোঝালেন ধর্মের ব্যাখ্যা। এর পিছনে উত্তরপ্রদেশে নিজেদের সমর্থক ধরে রাখার ইঙ্গিতই দেখতে পাচ্ছে সংশ্লিষ্ট মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…