নিউজ

Aadhar-DL-Pan update: আর যেতে হবে না অফিসে, আধার থেকে শুরু করে প্যান কার্ড সবকিছুর তথ্য আপডেট হয়ে যাবে এবার বাড়ি বসেই, জানুন কিভাবে

ভারতীয় নাগরিকদের কাছে যে কয়টি নথি সবথেকে গুরুত্বপূর্ণ হিসেবে পরিগণিত হয় তার মধ্যে অন্যতম হলো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। এই সমস্ত নথি আপনাকে সবসময় আপডেট রাখতে হবে এবং সবসময় আপনার সঙ্গে করে যত্ন সহকারে রাখতে হবে। এই সমস্ত নথি কথা মাথায় রেখেই সরকার একটি নতুন ব্যবস্থা নিয়ে আসছে যে ব্যবস্থার মাধ্যমে অটোমেটিক্যালি এই সমস্ত নথির তথ্য আপডেট হয়ে যাবে।

ভারত সরকারের তরফ থেকে ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ নথি অটোমেটিক আপডেট হয়ে যায় তার জন্য একটি ব্যবস্থা চালু করার কথা জানানো হয়েছে। যদি ওই নতুন ব্যবস্থা নিয়ে এখনো পর্যন্ত চিন্তাভাবনা চলছে এবং এই ব্যবস্থা চালু হতে আরো কিছুটা সময় লাগবে বলেই জানিয়েছে ভারত সরকার। যে নতুন ব্যবস্থা আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা যদি বাস্তবায়িত হয় তাহলে নাগরিকদের গুরুত্বপূর্ণ নথির ছবি ঠিকানা ইত্যাদি অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে এবং এর জন্য অফিস বা মন্ত্রকে যোগাযোগ করতে হবে না। অটো আপডেটের প্রক্রিয়ায় যেকোনো সময় যেকোনো জায়গা থেকে আধার কার্ডের মাধ্যমে আপনি নিজের সমস্ত তথ্য আপডেট করে নিতে পারবেন।

এমনিতে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন অনলাইনে করা যায়। তবে মোবাইল নম্বর, জন্ম তারিখ, ইমেইল আইডি ইত্যাদি পরিবর্তন করার জন্য অফলাইনে সেন্টারে যেতে হয়। এই কারণে আধার ঠিকানা পরিবর্তনের সাথে অন্যান্য নথির ঠিকানা পরিবর্তন যাতে করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। এই প্রক্রিয়া খুব সহজেই সম্পন্ন হবে যদি ভারতীয় নাগরিকরা ডিজিলকারে নিজেদের তথ্য স্টোর করে রাখেন। তাহলে অটোমেটিক্যালি সমস্ত তথ্য পরিবর্তন হয়ে যাবে একসাথে এবং তাদের আর নতুন করে দৌড়াদৌড়ি করতে হবে না সমস্ত তথ্য আপডেট করার জন্য।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026