কেরিয়ার

মাধ্যমিক পাস করেই চালাতে পারবেন ট্রেন, জানুন ভারতীয় রেলের মোটা মাইনের এই চাকরির ব্যাপারে

পড়াশোনা শেষ করে সরকারি চাকরি পাওয়ার ইচ্ছা সকলেরই রয়েছে। সেই লক্ষ্যে দেশজুড়ে লক্ষ লক্ষ পড়ুয়া প্রতিবছর সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেন। অনেকে সঠিক পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে পারেন। কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা সরকারি পরীক্ষায় সফল হতে পারেন না। বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের এমন একটি সরকারি চাকরির প্রসঙ্গে জানাবো, যেটিতে দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীদের কাছে নিঃসন্দেহে এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় রেলে কাজ করে আপনি এই চাকরির মাধ্যমে প্রচুর টাকা রোজগারের সুযোগও পেয়ে যাবেন।

এই প্রতিবেদনে আমরা ট্রেনের লোকো পাইলটের চাকরির বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনাকে জানাবো। লোকো পাইলট হলেন তিনি যিনি মূলত ট্রেন চালিয়ে থাকেন। ভারতে লোকো পাইলট এর চাকরিটিকে গ্রুপ বি ক্যাটাগরিতে রাখা হয়ে থাকে। ভারতীয় রেলের ট্রেন চালানোর দায়িত্ব থাকে লোকো পাইলট এর উপরে। তবে এই লোক পাইলট হওয়ার জন্য কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। চলুন সেই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

লোকো পাইলট হওয়ার জন্য ইচ্ছুক প্রার্থীদের দেশের যে কোন স্বীকৃত বোর্ড থেকে দশম কিংবা দ্বাদশ শ্রেণী পাস করতে হবে। পাশাপাশি ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং বা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং থেকে আইটিআই প্রোগ্রামে প্রার্থীকে যোগ্যতা অর্জন করতে হবে। পাশাপাশি এই পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে। এই পদের জন্য জেনারেল ক্যাটাগরির ১৮ থেকে ৩০ বছরের প্রার্থীর আবেদন করতে পারেন। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে একটি ছাড় দেওয়া হয়।

এছাড়াও জানিয়ে রাখা ভালো, মূলত শূন্য পদের ভিত্তিতে ভারতীয় রেলে লোকো পাইলট পদে নিয়োগ করা হয়। বিজ্ঞপ্তি মাধ্যমে আবেদনকারীর আবেদন করতে পারেন এই চাকরির জন্য। তবে হ্যাঁ, লোকো পাইলট হবার জন্য কিন্তু আপনাকে লিখিত পরীক্ষায় ইন্টারভিউ এবং মেডিকেল পরীক্ষা দিতে হবে। তারপরেই আপনাকে চাকরিতে যুক্ত করবে ভারতীয় রেল।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026