বলিউড

Ira Khan: বাবার তৃতীয় বিয়ের গুঞ্জনের মাঝেই ভাইরাল ইরার ছবি, প্রেমিকের গালে আলতী চুম্বন করে ক্রিস্টমাসের শুভেচ্ছা আমির-কন‍্যা ইরা

ক্রিসমাস আসতেই প্রেমের জোয়ার ভাসে তরুণ তরুণীরা। ব্যতিক্রম নয় বলিউড। নতুন নতুন প্রেমে পড়েছেন আমির খানের আদুরে কন‍্যা ইরা খান । নিজের ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গেই প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন তিনি। প্রথম থেকেই নিজের সম্পর্কে কোনো রাখঢাক না করেই সম্পর্কটা সবার সামনে নিয়ে এসেছেন ইরা। ক্রিস্টমাসেও এবারে নিজের প্রেমিকের সঙ্গেই সময় কাটালেন তিনি।

ক্রিস্টমাসের দিন সোশ‍্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন আমির কন্যা ইরা। নূপুরের গালে আদরের চুম্বন এঁকে দিয়ে এই স্টারকিড সকল নেটিজেনদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি নিজের মেয়ে ও হবু জামাইয়ের সঙ্গে ক্রিসমাস পার্টিতে যোগ দিয়েছিলেন আমির খান স্বয়ং। প্রেমিকের পাশাপাশি এদিন নিজের বাবার সঙ্গেও ছবি শেয়ার করেছিলেন ইরা।

উল্লেখ্য,বেশ কিছুদিন আগেই দীর্ঘদিনের প্রেমিক মিশাল কৃপলানির সঙ্গে ব্রেক আপ হয়ে গিয়েছিল ইরার। আর ইরার এই ব্রেক আপ নিয়ে তুমুল চর্চা হয়েছিল সোশ‍্যাল মিডিয়ার পাতাতে । এরপর কোভিড ভাইরাস আর লকডাউনের জেরে একে অপরের কাছাকাছি আসেন নূপুর আর ইরা। এমনকি এও শুনতে পাওয়া যায়, বাবা আমিরের মহাবলেশ্বরের ফার্ম হাউসে নূপুরের সঙ্গে একান্তে ছুটিও কাটিয়ে এসেছেন ইরা। মেয়ের এই প্রেমের সম্পর্কের বিষয়ে আগের থেকেই জানেন ইরার মা রীনা দত্তও।

মিশাল কৃপালনির সঙ্গে দু বছর সম্পর্কে ছিলেন ইরা। একসঙ্গে প্রায়ই ছবি শেয়ার করতে দেখা যেত প্রাক্তনকে। কিন্তু ইরা নিজের কেরিয়ারের দিকে মনোযোগ দিতেই দুজনের মধ‍্যে নানান কারণে মনোমালিন‍্য শুরু হয়, এমনটাই জানা গিয়েছে। বাধ‍্য হয়েই দুজনে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ইরা। অপরদিকে আমিরের তৃতীয় বিয়ে নিয়ে শুরু হয় নানান গুঞ্জন। আর তা নিয়েও তুমুক চর্চা চলছে সোশ‍্যাল মিডিয়ার পাতায়। আমির কিরণের হঠাৎ করে বিচ্ছেদের উৎস হিসেবে তাঁদের মাঝে তৃতীয় ব‍্যক্তি হিসাবে ‘দঙ্গল’ অভিনেত্রী ফতিমা সানা শেখের নাম উঠে এসেছিল।

শোনা যায়, ফতিমাকে অডিশনে দেখে নিজেই তাঁকে ছবিতে এক চান্সে সুযোগ দেন আমির। তবে একথা পুরোপুরি অস্বীকার করেন আমির। তবে মুম্বইয়ের রাস্তায়, বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা মিলেছে আমির ফতিমার। এমনকি বলিপাড়ায় নতুন গুঞ্জন, আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’ সিনেমা মুক্তির পরেই তৃতীয় বিয়ের ঘোষনা করবেন আমির। কারণ তিনি এই মুহূর্তে চান না তাঁর ব‍্যক্তিগত জীবনের খবর এই ছবির উপর থেকে সমস্ত লাইমলাইট কেড়ে নিক। যদিও এই বিষয়টা নিয়ে কোনো মন্তব‍্যই করেননি আমির বা ফতিমা কেউ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026