দেশ

Egg-Chicken: সুখবর! সস্তায় মিলতে চলেছে ডিম–চিকেন,মূল্যবৃদ্ধি ঠেকাতে নির্দেশিকা জারি কেন্দ্রের

এখন বাজারে সাধারণ মানুষ যাতে হাত দেয় তাই দাম আগুন। শাক–সবজি থেকে মাছ–ডিম–মাংস সবকিছুর দাম হয়ে যাচ্ছে আকাশছোঁয়া। মধ্যবিত্তের বাজারের থলি নিয়ে গেলেও দাম দেখে খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। দেশজুড়ে ডিম আর মুরগি মাংসের দামও অত্যন্ত বেড়েছে। এবার এই ডিম আর মাংসের সেইম্মম দাম কমতে পারে এবং সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতে পারেন। কারণ ২০২২ সালের জুন মাস পর্যন্ত সোয়াখালি মজুতের উপর সীমা বেঁধে দিয়েছে মোদী সরকার। অর্থাৎ, কোনও ব্যবসায়ী এখন থেকে জুন মাস পর্যন্ত নির্ধারিত পরিমাপের চেয়ে বাড়তি মজুত রাখতে পারবে না।

কেন্দ্রীয় সরকারের দাবি, এই মজুতের পরিমাণ বেঁধে দিলেই ডিম আর মুরগির দাম কিছুটা কমবে। আর এর জন্য সাধারণ মানুষও ডিম আর মাংস কম দামে কিনতে পারবে। মজুতের উপর এই সীমাবদ্ধতা ৩০ জুন, ২০২২ পর্যন্ত কার্যকর করা হবে। চলতি মাসেই কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এখন পোল্ট্রি ডিম একটির দাম সাড়ে ৬ টাকা থেকে ৭ টাকা। এই নির্দেশের পর অনুমান করা হচ্ছে ডিমের দাম ৫ টাকায় নেমে যেতে পারে।

কেন্দ্রীয় সরকার সূত্রে খবর থেকে জানা গিয়েছে, সরকারের এই নতুন নিয়মে জুন মাস পর্যন্ত সয়াখালি প্রসেসর, মিল মালিক এবং প্ল্যান্ট মালিকরা ৯০ দিন বা তিন মাসের উৎপাদন নিজেদের কাছে স্টক করতে পারবেন। এমনকী তাঁদের স্টোরেজ স্পেসও জানিয়ে দিতে হবে মালিককে। সরকারি রেজিস্ট্রকৃত কোম্পানি, ব্যবসায়ী এবং ব্যক্তিগত চৌপাল ঘোষিত স্টোরেজ স্পেস–সহ সর্বাধিক ১৬০ টন উৎপাদন মজুত রাখতে পারে। এই সীমা যদি কেউ লঙ্ঘন করে তাহলে তা খাদ্য মন্ত্রকের পোর্টালে জানাতে হবে।

কেন্দ্রীয় সরকারের জারি করা এই নতুন নোটিশে উল্লেখ করা হয়েছে, পোর্টালে দেওয়া সকল তথ্যগুলি নিয়মিত পরীক্ষা করা হবে। আর এই পদক্ষেপের জেরে নাকি মজুত, কালো বাজারি রোধ করা সম্ভব হবে। অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে সয়ামিল বিবেচনা করায় কেন্দ্র সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সয়ামিলের উৎপাদন এবং তা বিতরণ নিয়ন্ত্রণের ক্ষমতা দেবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026