টলিউড

Ritabhari Chakraborty: রীতিমতো ক্ষুব্ধ ঋতাভরী চক্রবর্তী! অ্যাপ ক্যাব বুক করে তুমুল হয়রানির শিকার হতে হয়েছে অভিনেত্রীকে

টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী চিরকালই স্পষ্টবক্তা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেত্রী যেকোনো বিষয়ে নিজের স্পষ্ট মতামত রাখেন। সম্প্রতি অভিনেত্রী এক নামী সংস্থার ক্যাব বুক চরম ভোগান্তির শিকার হয়েছেন। সোমবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় সেই ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। এমনকি সেই সংস্থার ক্যাব বুক করতে সরাসরি বারণ করেছেন সকল নেটবাসীকে।

২৭’শে ডিসেম্বর, সোমবার সকালবেলা ১১টা নাগাদ ফেসবুকে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী নিজের ক্ষোভ উগরে দিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি নির্দিষ্ট ঐ নামী অ্যাপ ক্যাব সংস্থার বিরুদ্ধে লিখেছেন, বাইরে যাওয়ার জন্য অভিনেত্রী সকলকে এই ক্যাব বুক না করার পরামর্শ দিয়েছেন। এই সংস্থার ক্যাব বুক করে তার খারাপ অভিজ্ঞতা হয়েছে, তা নিজের পোষ্টের মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন সকলকে। নির্দিষ্ট সময়ের থেকে অনেক দেরি করে গাড়ি আসার কথাও লিখেছেন তিনি। এমনকি লোকেশন নিয়েও ক্রমাগত বিভ্রান্তির কথা জানিয়েছেন তিনি। পরবর্তীকালে এমন ঘটনা যাতে আর কারোর সাথে না ঘটে তার জন্যই অভিনেত্রী এই পোস্ট করেছেন বলেই জানিয়েছেন।

এত কথা লেখার পরেও অভিনেত্রী আরও জানিয়েছেন, সমস্যায় পড়ে এদিন সকালে এই নামী অ্যাপ ক্যাব সংস্থার হেল্পলাইন নম্বরেও ফোন করেছিলেন অভিনেত্রী, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। শেষপর্যন্ত কোনও সাহায্য পাননি তিনি। অভিনেত্রী ফেসবুকে এই পোস্ট করার পর থেকেই একাধিক নেটিজেনরা তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন কমেন্ট বক্সে। অভিনেত্রীর এই ফেসবুক পোস্ট অনলাইন পর্যটন সংস্থার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে কিনা তা এখনও জানা যায়নি। এমনকি এই অভিযোগের ভিত্তিতে ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা তার কোনো আভাসও মেলেনি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026