বলিউড

করোনায় আক্রান্ত হলেন পরিচালক আনন্দ এল রাই

মুম্বই: বছরভর করোনায় আক্রান্ত হতে দেখা গিয়েছে টলিউড থেকে বলিউডের একাধিক সেলিব্রেটিকে। আর এবার করোনার থাবা গিয়ে বসল বলিউড পরিচালক আনন্দ এল রাইয়ের শরীরে। পরিচালক নিজেই টুইট করে আজ, বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। বছরের শেষ দিনে বলিউডের এই নামজাদা পরিচালকের করোনায় আক্রান্তের খবর প্রকাশ্যে আসতেই সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে।

পরিচালক টুইট করে জানিয়েছেন যে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু তাঁর শরীরে কোনও করোনার উপসর্গ ধরা পড়েনি। যদিও তিনি করোনায় আক্রান্ত হলে যে সমস্ত নিয়ম কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে, সেই সমস্ত নিয়মবিধি মেনে চলছেন বলেও জানিয়েছেন। এমনকি গত কয়েকদিনের যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাদের প্রত্যেককে করোনা পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিয়েছেন পরিচালক। আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ‘আতরঙ্গি রে’-র শুটিংয়ের জন্য দিল্লিতে গিয়েছিলেন পরিচালক আনন্দ এল রাই। সেখানে আগ্রাতে অক্ষয় কুমার, সারা আলি খান এবং ধনুষকে নিয়ে শুটিং করছিলেন। আর শুটিং চলাকালীন হঠাতই অসুস্থ হয়ে পড়েন বলিউডের এই পরিচালক। তারপরেই তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে। এখন কবে তিনি সুস্থ হওয়ার পর পুনরায় ছবির শুটিং কবে শুরু হয়, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026