নিউজ

নতুন বছরের পুরনো ছন্দে ফিরছে কলকাতা মেট্রো, ইপাসের ক্ষেত্রে থাকছে একাধিক ছাড়

কলকাতা: পুরনো ছন্দে ফিরছে কলকাতা মেট্রো। লকডাউনের আগে মেট্রোর যে সময়সূচি ছিল, এবার সেটাই ফিরতে চলেছে। সেইসঙ্গে অনেকটা শিথিল করা হয়েছে ই-পাসের নিয়মও।

৪ জানুয়ারি থেকে নয়া এই নিয়ম সময়সূচি শুরু হতে চলেছে। সকাল ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো। লকডাউন হওয়ার আগে এটাই ছিল মেট্রোর সময়সূচি। সেইসঙ্গে অফিস টাইমেও লাগবে না ই-পাস। সকাল ৯টা থেকে ১১টা ও বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুরুষ যাত্রীদের শুধুমাত্র ই-পাস লাগবে। বাকি সময় পুরুষযাত্রীদের ক্ষেত্রে ই-পাস লাগবে না। মহিলা, বয়স্ক যাত্রী ও ১৫ বছরের নিচে যারা রয়েছেন তাদের জন্য আগেই মেট্রোর ই-পাস লাগবে না বলে জানিয়ে দিয়েছিল। আপ ও ডাউন মিলিয়ে ২২৮টি করে মেট্রো চলাচল করবে দিনে।

করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউন ঘোষণার পরেই থমকে যায় মেট্রোর চাকাও। ২২শে মার্চ বন্ধ করে দেওয়া হয় কলকাতা মেট্রো পরিষেবা। পরে আনলক শুরু হওয়ার সঙ্গে ১৪ সেপ্টেম্বর ফের চালু হয় মেট্রো পরিষেবা। কিন্তু সেইসঙ্গে একগুচ্ছ নয়া নিয়ম বেধে দেওয়া হয় মেট্রো যাত্রীদের জন্য। মাস্ক পরা বাধ্যতামূলক, দূরত্ব বিধি, ই-পাস-সহ একাধিক নয়া নিয়ম চালু হয়। প্রথমে মেট্রো সংখ্যাও খুব কম ছিল। সেইসঙ্গে দুটি মেট্রোর সময়ের ব্যবধানও অনেকটা ছিল। কিন্তু পরে ধাপে ধাপে মেট্রোর নিয়ম শিথিল হওয়া শুরু করে। প্রথম বয়স্ক যাত্রীদের ক্ষেত্রে ই-পাস সিস্টেম উঠে যায়।  বাড়ানো হতে থাকে মেট্রোর সংখ্যাও। পরে মহিলা ও ১৫ বছরের নিচে মেট্রো যাত্রীদের জন্যও ই পাস ব্যবস্থা উঠে যায়। নিউ নর্ম্যালে মেট্রো যাত্রীরা লকডাউন পরবর্তী পরিস্থিতি ও করোনা বিধি মানছেন। তাই এবার যাত্রী স্বাচ্ছন্দ্যে নয়া বছরের শুরুতেই পুরনো ছন্দে ফিরছে কলকাতার লাইফলাইন। জানা গিয়েছে, শনি ও রবিবার কোনও যাত্রীদের ক্ষেত্রে ই পাস বাধ্যতামূলক নয়। তবে পুরনো ছন্দে ফিরলেও এখনও টোকেন সিস্টেম চালু হচ্ছে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026