একুশের নির্বাচনের আগে দলবদল খেলা দিনেদিনে যেন জমে উঠছে। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপি শিবিরে যোগদান করে দলবদল এর খেলা শুরু করেছিল। তারপর থেকেই চলছে শুভেন্দু তৃণমূল দ্বন্দ্ব। এরই মাঝে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikary) শাসক দল দুদিন আগে কাঁথি এর পুরো প্রশাসকের পথ থেকে সরিয়ে দেয়। রাজ্য সরকারের এহেন আচরণের প্রতিবাদ করেছিল শুভেন্দু অধিকারীর আরেক ভাই দিব্যেন্দু অধিকারি। সে তমলুকের সাংসদ।
তবে সৌমেন্দু অধিকারীকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর বঙ্গ রাজনীতিতে ফের জল্পনা শুরু হয়। কিন্তু এরই মাঝে আজ অর্থাৎ বৃহস্পতিবার জানা যাচ্ছে এবার সৌমেন্দু অধিকারী আগামীকাল শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করবেন। নতুন বছরের প্রথম দিনে কাঁথিতেই বিজেপি যোগদান করবেন তিনি। তার বিজেপি যোগদান কাজ সম্পন্ন হবে কাঁথি ডরমেটরি মাঠে বিজেপি কর্মীসভায়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার খরদাহের সভা থেকে শুভেন্দুর বক্তৃতা ঘিরে শুরু হয় সমস্ত সমস্যা। শুভেন্দু এদিন জনসভা থেকে ইঙ্গিতপূর্ণভাবে মন্তব্য করেন, “গোটা বাংলায় পদ্মফুল ফোটাবে সে। সেই সাথে তিনি বলেন তার বাড়িতেও পদ্মফুল ফুটবে।” আসলে শুভেন্দুর বাংলায় পদ্মফুল ফোটানোর মন্তব্য শুনে তাকে তীব্র কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “শুভেন্দু আগে নিজের বাড়িতে পদ্ম ফুল ফোটাক। তারপর গোটা বাংলার কথা ভাববে।” আর তার প্রত্যুত্তরে শুভেন্দু বলেছিল, “আমার বাড়িতে পদ্মফুল ফুটবে, কিন্তু তার সাথে তোমার বাড়িতে ঢুকে পদ্ম ফুল ফোটাবো।” শুভেন্দুর এই বিতর্কিত মন্তব্যের জেরে সৌমেন্দুকে কাঁথি এর পুরো প্রশাসকের পদ থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার আগামীকাল অর্থাৎ শুক্রবার সৌমেন্দু বিজেপিতে একাধিক বিদায়ী তৃণমূল কাউন্সিলর নিয়ে যোগ দিচ্ছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…