নিউজ

আবারও দিল্লির ক্ষমতায় কেজরিওয়ালের সরকার : অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রীর

মঙ্গলবার প্রকাশিত হয়েছে দিল্লির গত ৮ ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনের ফলাফল। ভোট গননার শেষে এই নিয়ে তৃতীয় বার দিল্লির ক্ষমতা পেল কেজরিওয়ালের সরকার। চারিদিক থেকে অরবিন্দ কেজরিওয়ালের দিকে ভেসে এসেছে শুভ কামনা, আগামী দিনে শাসকদল হয়ে দিল্লিতে মানুষের পাশে কাজ করার বার্তা।

দিল্লিতে তৃতীয় বার মুখ্যমন্ত্রীত্ব পদে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেজরিওয়ালকে শুভ কামনা জানিয়েছেন। ৭০ টি আসনে হওয়া বিধানসভা ভোটে আপ ৬৩ টি আসন নিয়ে জয়লাভ করেছে। বাকি সাতটি আসন পয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন টুইটের মাধ্যমে দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালকে তাঁর দলের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, “দিল্লির জনগণের আকাঙ্ক্ষা পূরণে শুভেচ্ছা জানাই।”

আরও পড়ুন : দিল্লির ইতিহাসে সর্বনিম্ন ভোট কংগ্রেসের, এবার শূন্য থেকে লড়াইয়ে ফেরার প্রতিশ্রুতি শীর্ষ নেতৃত্বের

এরপর কেজরিওয়াল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার কেন্দ্রের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে। কেজরিওয়াল দিল্লি বিধানসভা নির্বাচনে তার দলের জয়ের বিষয়ে অভিনন্দনমূলক বার্তাগুলির প্রত্যুত্তরে ও প্রধানমন্ত্রীর শুভ কামনার প্রত্যুত্তরে বলেন, ‘আমাদের রাজধানী দিল্লি শহরকে বিশ্বমানের নগরী হিসাবে গড়ে তুলতে কেন্দ্রের সাথে কাজ করার আশায় আছি।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026