ম্যাগাজিন

বয়স আশি হলেও, খুশির জগতে কিন্তু এখনো সকলের মন জয় করে চলেছে টম এন্ড জেরি

শ্রেয়া চ্যাটার্জি : একটা সময় টেলিভিশন খুললেই যে কার্টুন জুটি আমাদের নজর কাড়ত তা হলো টম এন্ড জেরি। এদের জুটি বছরের পর বছর ধরে মানুষের মন জয় করে চলেছে। না, কোনরকম রোমান্টিকতা দিয়ে না, শুধুমাত্র বদমাইশির খুনসুটি দিয়ে ইঁদুর আর বিড়াল কেমন ভাবে মানুষের মন জয় করে চলেছে সেটাই আমাদের কাছে একটা অবিশ্বাস্য ব্যাপার। এই অনুষ্ঠানটির বয়স প্রায় ৮০ বছর, টম এন্ড জেরির পাশাপাশি এখন কার্টুনের জগতে ভীম, ডোরেমন, এছাড়াও নানা আঙ্গিকের কার্টুন এলেও, এই টম এণ্ড জেরি-র জনপ্রিয়তা কিন্তু কোন অংশে এতটুকু কমেনি। কখনো ফ্রেড কুইম্বি তো কখনো চাক জোনসের হাত ধরে একেকবার একেক রূপে অবতীর্ণ হয়েছে অসাধারণ এই দুই মক্কেল। অনবরত বোকা বিড়ালকে চালাক ইঁদুর জব্দ করার চেষ্টা। কখনো বিড়াল কে বোকা বানিয়ে সে ঢুকে যায় তার নিজের গর্তের মধ্যে। এই ইঁদুরের মাথায় আবার সারাক্ষণ চলতে থাকে দুষ্টুমি বুদ্ধি, কি করে এই বোকা বিড়ালটাকে জব্দ করা যায়, আর সরল মনের বিড়ালটাও কালেচক্রে এই দুষ্টু ইঁদুরের ফাঁদে পা দেয়।

এমনই একটি সুন্দর জনপ্রিয় কার্টুনে কিন্তু কোন রকম কথা বলার প্রয়োজন হয় না। এটি একটি নির্বাক কার্টুন। তাই এই কার্টুনে একটি অসাধারণ ভূমিকা নিয়েছে অতুলনীয় আবহসংগীত। টমের দুঃখের সময় বেজে ওঠে যেখানে করুণ সুর, আবার সেই টমের দুঃখ দেখে যখন জেরি খুব আনন্দ পায় তখন তার ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে আনন্দের সুর। এই আবহ সঙ্গীতই কাহিনীর সরব কথা হয়ে ওঠে প্রতি পলে পলে।

তবে সব সময় যে বোকা বিড়াল হারে, তাও নয়, তবে বেশিরভাগ সময় বিড়াল বেচারার হারটাই বেশি হয়, তবে জেরিও কিন্তু মাঝে মাঝে বেশ শাস্তি পায়। তা দেখতে খুব একটা মন্দ লাগে না, বেশ ভালো লাগে। তাদের এমনই খুনসুটি দুষ্টুমির গুন তাদের অনেকবার বেস্ট অ্যানিমেটেড শর্টস এর জন্য অস্কার এনে দেয়।

একঘেয়েমি ক্লান্তিকর এই জীবনে একটু আনন্দের ছোঁয়া পেতে ছোটদের সাথে সাথে বড়রাও এখন কার্টুন দেখেন। টম এন্ড জেরি নির্ভেজাল আনন্দের জন্য আমাদের কিছুক্ষণের জন্য হলেও মনে একটা শান্তির প্রলেপ দেয়। সেইভাবে আমরাও চাই এটি যেন বছরের পর বছর ধরে এমন ভাবে তার জনপ্রিয়তাকে অক্ষুন্ন রেখে প্রত‍্যেককে আনন্দ দেওয়ার ধারা যেন অব‍্যাহত রাখে, এই দীর্ঘায়ু কামনা করি।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026